চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আসবাবপত্রও। ঘটনার পর অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আটজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST