নিষিদ্ধ আওয়ামীলীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রামগড় উপজেলা শাখার সভাপতি নাঈম হোসেন নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।নাঈম হোসেন নয়ন রামগড় পৌরসভার আনন্দপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। বুধবার (১৯ নভেম্বর ) রাতে রামগড় থানার পুলিশ ঢাকার কোনাপাড়া এলাকা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা যায়,নয়ন ২০২৪ ও ২০২৬ সালের দুটি মামলার এজহারভূক্ত আসামি।আটকের পর শুক্রবার দুপুরে তাকে ঢাকা থেকে রামগড় থানায় এনে মামলা দুটিতে গ্রেফতার দেখানো হয়।আইনী প্রক্রিয়া শেষ করে তাকে আদলতে পাঠানো হয়েছে। রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান,ডিবি পুলিশের সহায়তায় সেখান থেকে নয়নকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার দুপুরের পর তাকে ঢাকা থেকে রামগড় থানায় আনা হয়। ওসি আরও জানান, নয়ন রামগড় থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার (মামলা নং-০৭, তারিখ- ৩১/০৫/২০২৬) ১১ নম্বর এজাহারনামীয় আসামি। পাশাপাশি একই থানার আরেকটি নিয়মিত মামলার (মামলা নং-০৩, তারিখ- ১৬/০৮/২০২৪) ৫ নম্বর আসামি তিনি।এ দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকালে তাকে খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST