ফয়সাল হোসেন স্টাফ রিপোর্টার
২৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীনগরে EARN প্রকল্পের যাত্রা শুরু, প্রশিক্ষণের আওতায় আসবেন ১৫ হাজার ৪০০ যুবক-যুবতী

 

মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN)’ প্রকল্পের কার্যক্রম। শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবক-যুবতীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটির আওতায় মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার সাতটি উপজেলায় মোট ১৫ হাজার ৪০০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ৬০ শতাংশ নারী।

বুধবার (২৫ নভেম্বর) শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের সূচনা বিষয়ক অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পে BRAC টিম লিড এবং বাস্তব-ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট (BASTOB) যৌথ অংশীদার হিসেবে কাজ করছে।

শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কিবরিয়া জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, EARN প্রকল্পের প্রকল্প বাস্তব সহকারী পরিচালক রঞ্জিত চন্দ্র দাস, সহ-পরিচালক আমিনুল হক তুষার, উপজেলা ব্যবস্থাপক, শাহ জাহান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রকল্পের অন্যান্য ব্যাক্তিবর্গ।

প্রকল্পের মূল লক্ষ্য শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা তরুণ জনগোষ্ঠীকে বাজারের চাহিদাভিত্তিক আধুনিক কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। বিশেষ করে গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী যুবকদের দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং স্বাবলম্বী করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় কারিগরি দক্ষতা প্রশিক্ষণ (TVET), জীবনদক্ষতা ও সামাজিক আচরণবিষয়ক প্রশিক্ষণ (SEB) এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ (EDT) প্রদান করা হবে। পাশাপাশি ইন্টার্নশিপ, চাকরি সংস্থানের সহায়তা, উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাথমিক মূলধন সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান ও মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হবে। এ তিন উপজেলায় মোট ৪৮টি ভিলেজ লেভেল ট্রেনিং সেন্টারের (VLTC) মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের নির্ধারিত সময়সীমা ২৮ মাস, আগস্ট ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।

উল্লেখ করা হয়েছে, প্রকল্পের মাধ্যমে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, নারীর কর্মসংস্থানে অংশগ্রহণ এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি একটি দক্ষ ও উৎপাদনশীল জনগোষ্ঠী গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষা ও কর্মসংস্থানের বাইরে থাকা অনেক তরুণ-তরুণীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদী আয়োজকেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে মাছ ধরতে নৌ পুলিশের টোকেন! টাকা না দিলেই আটক-হয়রানির অভিযোগ

১

শ্রীনগরে আল আমিন আল হেরা আইডিয়াল মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

শ্রীনগরে EARN প্রকল্পের যাত্রা শুরু, প্রশিক্ষণের আওতায় আসবেন ১৫ হাজার ৪০০ যুবক-যুবতী

৩

আটপাড়ায় কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুসন্ধানের পর ডিও ইস্যু

৪

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাট

৫

কালিগঞ্জে টানা বৃষ্টিতে কারণে পানির নিচে কৃষকের স্বপ্ন চরম ক্ষতির মুখে কৃষক

৬

নালিতাবাড়ীর নন্নী ও রাজনগরে ইটের সলিংকরণ রাস্তা উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

৭

২০ পিস ইয়াবাসহ টংগীবাড়ীর দুই যুবক গ্রেপ্তার লৌহজংয়ে

৮

রামগড় কেন্দ্রীয় মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনু‌ষ্ঠিত

৯

রামগড় উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি নাঈম হো‌সেন নয়ন‌ গ্রেফতার

১০

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আটক ৮

১১

পটিয়া পাহাড়ি এলাকায় ২৫-৩০ জন কৃষক-শ্রমিক অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

১২

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত 

১৩

সিরাজগঞ্জে যমুনার চরে ৬০ লাখ টাকায় সরকারি কাশবন বিক্রি! ইউএনও-ওসির নাম ব্যবহার, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার

১৪

কাফনের কাপড় রেডি রাখার হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন জোরারগঞ্জ থানার ওসি

১৫

জামায়াত নেতার বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু,বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের

১৭

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ, ৫ ঘন্টা যাবত বন্ধ ছিলো যান চলাচল, মাদারীপুরে দীর্ঘ যানজট, বিকেল ৪টা স্বাভাবিক

১৮

পে-স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলন: নেছারাবাদে দুই প্রধান শিক্ষককে শোকজ 

১৯

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২

২০

Design & Developed by: BD IT HOST