হাবিবুর রহমান নোমান-বাহুবল (হবিগঞ্জ)
১৪ জানুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোবাইল কোর্ট বন্ধের অনুরোধ প্রত্যাখ্যান, বাহুবলে এসিল্যান্ড বিরোধী মিছিল

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোবাইল কোর্ট চলাকালে তদবির না শোনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলামের বিরুদ্ধে মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নে কৃষিজমির টপ সয়েল পাচারের অভিযোগে অভিযান পরিচালনা করতে যান এসিল্যান্ড মাহবুবুল ইসলাম। এ সময় লামাতাশি ইউনিয়ন বিএনপির সভাপতি ও শ্রমিক ইউনিয়ন সভাপতির পরিচয়দানকারী ফারুক মিয়া একাধিকবার ফোন করেন, একপর্যায়ে কল রিসিভ করলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা না করার জন্য অনুরোধ জানান। তবে আইনগত দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এসিল্যান্ড ওই অনুরোধ প্রত্যাখ্যান করে কল রেখে দেন । এর পরপরই সন্ধ্যার দিকে মিরপুর বাজারে সিএনজি  সমিতির সভাপতির পরিচয় ব্যবহার করে তাকে অপমানের প্রতিবাদে এসিল্যান্ডের প্রত্যাহারের দাবিতে শ্রমিকদের একটি মিছিল বের করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বাহুবল জুড়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই এসিল্যান্ড মাহবুবুল ইসলামের পক্ষে অবস্থান নিয়ে পোস্ট দিচ্ছেন এবং তার সাহসী ভূমিকার প্রশংসা করছেন।
স্থানীয়রা জানান, বাহুবলে যোগদানের পর থেকেই এসিল্যান্ড মাহবুবুল ইসলাম নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে মাটিখেকো চক্রসহ একটি প্রভাবশালী মহল।
এ বিষয়ে ৫নং লামাতাশি ইউনিয়ন বিএনপির সভাপতি ও শ্রমিক নেতা ফারুক মিয়া জানান,যে শিবপাশা গ্রামে মাটি কাটার বিষয়ে এসিল্যান্ড মোবাইল কোর্টে গেলে এলাকার অনেকের অনুরোধে আমি উনাকে ফোন করে আমার দলীয় পরিচয় দেই,পরবর্তী তে তিনি আমাকে দালালি করি নাকি জিজ্ঞেস করে কল রেখে দেন,এর প্রেক্ষিতে শ্রমিক রা মিছিল করে উনার প্রত্যাহার দাবী জানায়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট চলাকালীন একাধিকবার ফোন দিয়ে আমাকে ঘটনাস্থলে না গিয়ে চলে আসতে বলা হয়। কিন্তু আইনগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও অনুরোধ বা তদবির রাখার কোনো সুযোগ নেই।
ঘটনার পর প্রশাসনের ভূমিকা ও আইনের শাসন বজায় রাখার বিষয়ে সচেতন মহলের দৃষ্টি আরও জোরালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

আমতলীতে বেদখল জমি উদ্ধার, সামারি ট্রায়ালে দুই দখলদারের কারাদণ্ড

আদালত চত্বরেই সংঘর্ষ! মৌলভীবাজারে আইনজীবী বারে ঢুকে হামলা, আহত ২

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম শুরু

মৌলভীবাজারে ফল ব্যবসায়ী আব্দুর রহিমকে কুপিয়ে জখম -থানায় মামলা

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামী গ্রেফতার

নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৬ মাদরাসা ছাত্র নিখোঁজ: এলাকায় আতঙ্ক

পাংশায় ২৫০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাংশায় গভীর রাতে অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

বিশ্বকাপের উন্মাদনায় কুমারভোগ, প্রিয় দলের পতাকায় রঙিন জনপদ

১০

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা

১১

নেছারাবাদে ৪টি বেইলি ব্রিজের বেহাল দশা : গার্ডার ব্রিজ নির্মাণের দাবি

১২

সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে

১৩

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

১৪

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

১৫

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

১৬

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

১৭

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

১৮

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

১৯

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST