স্টাফ রিপোর্টার
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

 

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামের সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে জানা গেছে, খালিয়া মন্ডলপাড়ার রিদয় মন্ডল (পিতা: নবীন মন্ডল) এবং খালিয়া মধ্যপাড়া (ঠাকুররপাড়া) এলাকার মোস্তাক (পিতা: বক্কর) বিভিন্নভাবে সাংবাদিক তরিকুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কমেন্ট বক্স ও মেসেঞ্জারের মাধ্যমে নিয়মিত ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি যেখানে পাবে সেখানেই মারধর করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মো. তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে গ্রামের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে তাঁর সাহসী ও মানবিক প্রতিবেদন এলাকায় ব্যাপক প্রশংসিত।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ তারিখ রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাঁর বসতবাড়ির ওপর ইট নিক্ষেপ করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। সাংবাদিক তরিকুল ইসলাম জানান, তিনি বাজারে ব্যবসায়িক কাজের সঙ্গে যুক্ত থাকায় অনেক সময় রাতে বাড়ি ফিরতে হয়, যা তাঁর জীবনের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি অভিযুক্তদের পরিবারের অভিভাবকদের জানানো হলেও হুমকি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ হয়নি। একই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, অভিযুক্ত রিদয় মন্ডল ছোটবেলা থেকেই বখাটে প্রকৃতির এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে এলাকায় পরিচিত।
বর্তমান পরিস্থিতিতে সাংবাদিক মো. তরিকুল ইসলাম নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন

নওগাঁয় ৯৪ বছরের বৃদ্ধা নিখোঁজ, থানায় জিডি

শ্রীনগর শাখা ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস”আলোচনাসভা

ছেংগারচর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৩১ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৬৮০ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় ইয়াবার বড় চালানসহ নারী মাদক কারবারি আটক, জব্দ ২৮ লাখ টাকার ইয়াবা

শ্রীনগরে বাঘড়া মনি পাড়ার ৬০ পরিবারের প্রায তিন শতাধিক মানুষ জলবন্ধী

সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পালিত

ঢাকার কেরাণীগঞ্জে অপহরণপূর্বক চাঁদাবাজি মামলার ০৪ জন আসামি গ্রেফতার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ বার্তা নিয়ে নেছারাবাদে পুলিশর মহড়া

সরকারি চাকরিবিধির তোয়াক্কা না করে নেছারাবাদে নার্সারি ব্যবসা পরিচালনার অভিযোগ কাউখালী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

১০

হবিগঞ্জে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও জরিমানা আদায়

১১

ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়ম: কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১২

লৌহজংয়ে থামছে না মাদক ব্যবসা, নওপাড়া গ্রামে নতুন করে অভিযোগ

১৩

লৌহজংয়ে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৪

পাংশায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

১৫

নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

১৬

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সহজ করার দাবি: রাজবাড়ীতে বিক্ষোভ

১৭

পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক মেয়র শামসু আলম মাষ্টারের মৃত্যুবার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি

১৮

হবিগঞ্জ সদর হাসপাতাল কনফারেন্স হলে স্বাস্থ্য বিতর্ক ২০২৬ অনুষ্ঠিত

১৯

কোটি টাকার বাঁধেও মিলল না নিরাপত্তা, ভাঙনের ভয় তাড়াচ্ছে লৌহজংবাসী

২০

Design & Developed by: BD IT HOST