নাজমুল হোসেন, রাজবাড়ী
১৮ এপ্রিল ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন তাসের প্রলোভন ও সর্বস্ব লুট: পুলিশের জালে ৪ জুয়াড়ি

 

 

এটিএন নিউজে সংবাদ প্রচারের পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে বিশেষ অভিযান চালিয়েছে নৌপুলিশ। এই অভিযানে ফেরিতে যাত্রীদের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৪ পেশাদার সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার সকালে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া নৌথানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দৌলতদিয়া ৩নং ফেরিঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘শাহপরাণ’ ফেরিতে একটি পেশাদার জুয়াড়ি চক্র অবস্থান করছে। চক্রটি “তিন তাস” খেলার প্রলোভন দেখিয়ে সাধারণ যাত্রীদের সর্বস্ব লুটে নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে নৌপুলিশের একটি দল ছদ্মবেশে ফেরিতে অবস্থান নিয়ে যৌথ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে হাতেনাতে ৪ জন জুয়াড়িকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২ জন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন— মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেঘুরী গ্রামের মৃত হাসমত আলির ছেলে ১. মো. আকাশ (২৩), একই এলাকার আবুল কালাম মুন্সির ছেলে ২. মো. রাসেল মুন্সি (৩৩), রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার বাহিরচর দৌলতদিয়া গ্রামের মৃত ওয়াহেদ ফকিরের দুই ছেলে ৩. জহির ওরফে জহু ফকির (৪২) ও ৪. মো. বাবু ফকির (৩৫)।

পুলিশি তদন্তে দেখা যায়, আটককৃতদের প্রত্যেকের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে: জহির ওরফে জহু ফকির: অস্ত্র আইন, চুরি ও ডাকাতিসহ ১০টি মামলা। মো. আকাশ: চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টি মামলা।
মো. রাসেল মুন্সি: আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ও বিশেষ ক্ষমতা আইনসহ ৩টি মামলা।
মো. বাবু ফকির: ডাকাতির প্রস্তুতির ২টি মামলা।

আসামিদের বিরুদ্ধে নৌপুলিশ বাদী হয়ে জুয়া আইনে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকিবকে পেটাতে মরিয়া রাসেল দম্পতি, ভিডিও ভাইরাল

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা 

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

হামের প্রাদুর্ভাব ঠেকাতে লক্ষ্মীপুরে বিশেষ টিকাদান কর্মসূচি, লক্ষ্য ২.৭৪ লাখ শিশু

রাতের আঁধারে হত্যাযজ্ঞ: ভোলায় মা নিহত, সন্তান আহত

তিন তাসের প্রলোভন ও সর্বস্ব লুট: পুলিশের জালে ৪ জুয়াড়ি

১০

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১১

ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার 

১২

আমতলীতে গাভীন গরু চুরি করে জবাই: জেলা পুলিশের বিশেষ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

১৩

শ্রীনগরে বৈদ্যুতিক লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

১৪

দৌলতদিয়ায় তেল নিতে এসে ৩ চালক দণ্ডিত

১৫

বিয়েকে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদে বিষ পান করে যুবকের মৃত্যু

১৬

লক্ষ্মীপুরে জমি বিরোধ রক্তক্ষয়ী রূপ নিল, গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট

১৭

মহম্মদপুরে অসহায় রাহিমার পাশে দাঁড়ানোর আহ্বান

১৮

সংগ্রাম থেকে নেতৃত্বে—গরিবের ভরসা ‘নয়ন মেম্বার’, অপপ্রচারের মাঝেও থামেননি মানবসেবায়

১৯

আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস

২০

Design & Developed by: BD IT HOST