এফ আর মামুন , মাদারীপুর সংবাদদাতা
১৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

 

 

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। এই ঘটনায় নগদ টাকাসহ কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছে সংঘবদ্ধ ডাকাত দল। মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে । আজ শনিবার ভোর রাতে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদারীপুর পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার ভোর রাতে সদর উপজেলার হাউসদী বাজারের স্বর্ণকার পট্টিতে মুখোশধারী একদল ডাকাত নিউ প্রিয়াংকা জুয়েলার্স নামের একটি দোকান তালা কেটে প্রথমে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এসময় বাজারে মিলন মোল্লা নামের এক রাজমিস্ত্রি রাত্রিকালীন (নাইট শিফট) রাজমিস্ত্রির কাজ করছিল। বিষয়টি তিনি দেখতে পেলে ডাকাত দলের সদস্যরা তাঁকে মারধর করে বেঁধে রেখে পাশের আরও একটি মুদি দোকানসহ আরও ৫টি স্বর্ণের দোকানে একই ভাবে দোকানের আলমারি ও ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে মাদারীপুর সদর থানার একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে । ডাকাতিতে ক্ষতিগ্রস্তরা হলেন- শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স, নিউ নারায়ন জুয়েলার্স, ভাগ্যশ্রী জুয়েলার্স, নিউ প্রিয়াংকা জুয়েলার্স, নিউ কণিকা জুয়েলার্স, মা লক্ষ্মী জুয়েলার্স ও মুদি দোকান জিয়া স্টোর। ভাগ্যশ্রী জুয়েলার্সের মালিক সেন্টু মাল বলেন, ‘আমার দোকানে ৩০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রূপা ছিল এবং প্রায় এক লাখ টাকা ক্যাশ বাক্সে ছিল। সবই ডাকাতি করে লুট করে নিয়ে গেছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি। এই ক্ষতি কাটিয়ে ওঠার কোনো শক্তি এখন আর আমার নেই। আমি এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।’ একই ধরনের কথা বললেন অন্য ক্ষতিগ্রস্ত দোকান মালিকরাও। এই বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, হাউসদী বাজারের কয়েকটি স্বর্ণের দোকানের ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুরুত্বসহকারে এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকিবকে পেটাতে মরিয়া রাসেল দম্পতি, ভিডিও ভাইরাল

শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

আমতলীতে জ্বালানি সংকট তীব্র আকারে, বিপাকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের দুই পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা 

মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু: পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

হামের প্রাদুর্ভাব ঠেকাতে লক্ষ্মীপুরে বিশেষ টিকাদান কর্মসূচি, লক্ষ্য ২.৭৪ লাখ শিশু

রাতের আঁধারে হত্যাযজ্ঞ: ভোলায় মা নিহত, সন্তান আহত

তিন তাসের প্রলোভন ও সর্বস্ব লুট: পুলিশের জালে ৪ জুয়াড়ি

১০

লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১১

ফরিদপুরে ধর্ম অবমাননার ঘটনায় অভিযুক্ত প্রদীপ পাল (৪০)’কে নারায়নগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে গ্রেফতার 

১২

আমতলীতে গাভীন গরু চুরি করে জবাই: জেলা পুলিশের বিশেষ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

১৩

শ্রীনগরে বৈদ্যুতিক লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

১৪

দৌলতদিয়ায় তেল নিতে এসে ৩ চালক দণ্ডিত

১৫

বিয়েকে কেন্দ্র করে পারিবারিক ঝগড়া-বিবাদে বিষ পান করে যুবকের মৃত্যু

১৬

লক্ষ্মীপুরে জমি বিরোধ রক্তক্ষয়ী রূপ নিল, গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট

১৭

মহম্মদপুরে অসহায় রাহিমার পাশে দাঁড়ানোর আহ্বান

১৮

সংগ্রাম থেকে নেতৃত্বে—গরিবের ভরসা ‘নয়ন মেম্বার’, অপপ্রচারের মাঝেও থামেননি মানবসেবায়

১৯

আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস

২০

Design & Developed by: BD IT HOST