অদ্য ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে দুইজন পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয় পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র ), ইনচার্জ, দুরছড়ি পুলিশ ফাঁড়ি জনাব হাছান আকতার আহমেদ এবং পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র ), ইনচার্জ, অপরাধ শাখার জনাব আবু জাফর মোঃ সালেহ- এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় তাদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ অবদান, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম মহোদয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST