মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহম্মদপুরে কাজী সালিমা হক মহিলা কলেজে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

 

 

 

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের কাজী সালিমা হক মহিলা কলেজের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের বেতন দ্বিগুণ করার বিষয়েও সরকার বিবেচনা করছে।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ একটি কমিটি শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। অতীতে শিক্ষার মান যেভাবে নিম্নমুখী হয়েছে, সেখান থেকে উত্তরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি সারাদেশের উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি ও গণগ্রন্থাগারের উন্নয়ন করা হবে।
বক্তব্যে তিনি অতীত সময়ের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, একটি সময় দেশে অন্ধকার পরিস্থিতি বিরাজ করেছিল, যা থেকে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
অনুষ্ঠানে কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আলী আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহনুর জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, অধ্যক্ষ (অব.) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মৈমূর আলী মৃধা, ওসি (তদন্ত) আবুল খায়ের, মিজানুর রহমান কাবুল ও মো. জিয়াউল হক বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে তীব্র গরমে ভয়াবহ লোডশেডিং: অতিষ্ঠ পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে  দিনব্যাপী  অগ্রসর কর্মী শিক্ষা শিবির  অনুষ্ঠিত

মেহেরপুর-১ আসন সংসদ সদস্যের জেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মহম্মদপুরে কাজী সালিমা হক মহিলা কলেজে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

স্বাধীনতার পর এই প্রথম ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও এফএলএন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ—চরম বিপাকে কৃষক

পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬, মানবতার আলোয় উজ্জ্বল মাকসুদুর রহমান

১০

সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের জমকালো বিদায় অনুষ্ঠান সম্পন্ন

১১

রাজধানীর মুগদায় হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় প্রধান ০২ জন আসামি’কে গ্রেফতার 

১২

সিরাজদিখানে ইউপি সদস্য পদ প্রার্থী উজ্জ্বল শেখের সমর্থনে মত বিনিময় সভা!

১৩

১০ বছর ধরে ঠাঁয় দাঁড়িয়ে ব্রিজ, নেই রাস্তা: ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

১৪

পটিয়ায় শিল্পপতি আবুল বশর এর মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

১৫

‎নাজিরপুরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

১৬

নেত্রকোনায় মলম পার্টির চক্রের হাতে আসহায় অটুচালক পরিবার নিঃস্ব : পরিবারের হাহাজারি

১৭

শৈলকুপায় খাস জমি দখল করে মাটি লুটের অভিযোগ

১৮

শিবগঞ্জে ভূয়া খাদ্যবান্ধব কার্ড কেলেঙ্কারি: নিম্নমানের চাল বিতরণে গ্রেপ্তার ২

১৯

শ্রীনগরে রাড়িখাল পুনঃ খাল খনন উদ্বোধন করলেন মুন্সিগঞ্জ- ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

২০

Design & Developed by: BD IT HOST