‎ ‎মো গোলাম আযম আছলাম ‎পিরোজপুর জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ৪:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা ‎

 

আজ ২৫ এপ্রিল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সহযোগিতার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে “হেল্প ডেস্ক” পরিচালনা করা হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে অপরাহ্ন ১টা পর্যন্ত “হেল্প ডেস্ক” কার্যক্রমের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বিভিন্ন রকমের তাৎক্ষণিক বিভিন্ন সমস্যায় সহযোগিতা প্রদান করা হয়।

‎দূর দুরান্ত থেকে আগত শিক্ষার্থীদের পানি, কলম, চাবির রিং উপহার দেয়া হয় এবং তৃষ্ণা নিবারনের জন্য পানি, খাবার স্যালাইনের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের সাথে থাকা মোবাইল, মানিব্যাগ, কলেজ ব্যাগসহ বিভিন্ন সামগ্রী যা পরীক্ষা কক্ষে নেয়া যায় না তা  জমা রেখে সহযোগিতা করা হয়। এসময় শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বসার জায়গা দেওয়া এবং  তাৎক্ষণিক বিভিন্ন অসুবিধায় সাহায্য করা হয়। আগত ছাত্র অভিভাবক সকলেই এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার জন্য  ইসলামী ছাত্রশিবিরের প্রশংসা করেন এবং শিক্ষাবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন এবং সকল ছাত্র সংগঠনের এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার পরামর্শ দেন।

‎”হেল্প ডেস্ক” কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা তদারকির জন্য এসময় ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মো এমরান খান, জেলা অফিস সম্পাদক আরেফিন আবদুল্লাহ,কলেজ সভাপতি রেদোয়ান ইসলাম, কলেজ সেক্রেটারি আরিফুল ইসলাম, কলেজ অর্থ সম্পাদক ফাহাদ হাওলাদার, সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার যুব বিভাগ সভাপতি নকিব নাসরুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।




Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানব পাচার মামলার আসামি সালাউদ্দিন শেখ (৪৮)’কে রাজধানীর লালবাগ এলাকা  গ্রেফতার 

পদ্মা সেতু সংলগ্ন এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, গুরুতর আহত শিশু

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুন্ঠিত ০৪ টি গ্রেনেড উদ্ধার

সাতকানিয়ায় মনেয়াবাদ কবরমুড়ায় ১৫তম ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

লৌহজংয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে সরকারি সোহরাওয়ার্দী কলেজে ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা ‎

নেত্রকোনা নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, অবরুদ্ধ করা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এজাহারভুক্ত এক আসামিসহ এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ৯ নং মনোহরপুর ইউনিয়ন মাধবপুর গ্রামে নিশংস হত্যার শিকার  এক বৃদ্ধ

রাজবাড়ীতে তীব্র গরমে ভয়াবহ লোডশেডিং: অতিষ্ঠ পরীক্ষার্থী ও সাধারণ মানুষ

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে  দিনব্যাপী  অগ্রসর কর্মী শিক্ষা শিবির  অনুষ্ঠিত

১০

মেহেরপুর-১ আসন সংসদ সদস্যের জেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১১

মহম্মদপুরে কাজী সালিমা হক মহিলা কলেজে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা

১২

স্বাধীনতার পর এই প্রথম ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা

১৩

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও এফএলএন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

১৫

আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ—চরম বিপাকে কৃষক

১৬

পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন

১৭

স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬, মানবতার আলোয় উজ্জ্বল মাকসুদুর রহমান

১৮

সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের জমকালো বিদায় অনুষ্ঠান সম্পন্ন

১৯

রাজধানীর মুগদায় হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় প্রধান ০২ জন আসামি’কে গ্রেফতার 

২০

Design & Developed by: BD IT HOST