র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্প এর একটি চৌকস দল গতকাল ২৫/০৪/২০২৬ তারিখ রাত অনুমান ২৩.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন নয়াগাঁও মুড়ি ফ্যাক্টরী সংলগ্ন বুড়িগঙ্গার চরের পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুন্ঠিত ০৪ টি অবিষ্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করে| উদ্ধারকৃত গ্রেনেড পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট| জননিরাপত্তা ও রাষ্ট্রীয় ¯^ার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে| র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST