মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু সংলগ্ন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন। রোববার ২৬ এপ্রিল ভোররাত আড়াইটার দিকে পদ্মা সেতু উত্তর থানার ওজোন স্টেশনের মুখে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওয়ামুখী একটি ছোট কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বিটুমিনবাহী একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানের চার যাত্রী আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। আহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, “আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST