নাজমুল হোসেন, রাজবাড়ী
২৮ এপ্রিল ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে কৃষিপণ্য কেনাবেচায় ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা নিষিদ্ধ: কঠোর অবস্থানে প্রশাসন

 

 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রচলিত ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে ক্রেতা ও বিক্রেতাদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) কৃষি বিপণন অধিদপ্তরের এক সরকারি বিজ্ঞপ্তির বরাতে জানানো হয়, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়ের সময় কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী ‘ধলতা’ বা ‘শুকনা’ নামে অতিরিক্ত পণ্য আদায় করে থাকেন। দেখা যায়, ৪০ কেজি পণ্যের বিপরীতে কৃষকদের থেকে ৪২ কেজি থেকে শুরু করে ৪৫-৪৬ কেজি পর্যন্ত পণ্য দিতে বাধ্য করা হয়। এই প্রথাটিকে সম্পূর্ণ অনৈতিক ও কৃষকদের জন্য চরম ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ধরনের কার্যক্রম ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। কৃষকদের আর্থিক ক্ষতি রোধে এই অবৈধ প্রথা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন বলেন, “নির্ধারিত ওজন অনুযায়ী কৃষিপণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত পণ্য নেওয়া যাবে না। এটি আইনত অপরাধ। বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও কৃষকের ন্যায্য অধিকার রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়িত হলে তারা ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং ওজন নিয়ে প্রতারণার হাত থেকে মুক্তি পাবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ২২৩ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

শ্রীনগরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কৃষকের কর্মব্যস্ত দিন অতিবাহিত

গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রহরী আহত: আসামি গ্রেফতারে তৎপর পুলিশ

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার 

উদ্ধারকৃত ৪৭টি মোবাইল মালিকদের হস্তান্তর

চন্দ্রগঞ্জে ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল

ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে পড়ায় এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য লৌহজংয়ে প্রশংসিত আয়োজন

১০

মতলবে ১০ মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬

১১

আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১২

মানিকগঞ্জে দলীয় পরিচয়ে চাকরি, উপেক্ষিত যোগ্য প্রার্থীরা

১৩

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১৪

শিশুদের পঁচা কলা ও মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ানোর অভিযোগ

১৫

ঝড় ও শিলাবৃষ্টিতে মতলব উত্তরের কৃষকদের দুশ্চিন্তা, ক্ষতি ৪৪৫ হেক্টর জমিতে

১৬

মাগুরায় লিভার ক্যান্সারে আক্রান্ত সিরমান ফকির: উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন

১৭

কালুখালীতে কৃষিপণ্য কেনাবেচায় ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা নিষিদ্ধ: কঠোর অবস্থানে প্রশাসন

১৮

চরকালকিনিতে গোপন শপথ কর্মসূচি, আ.লীগ নেতাকর্মীদের ভিডিও ভাইরাল

১৯

লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST