মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা এলাকায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।তীব্র গরমের মধ্যে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করা হয়।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়।উদ্যোগটি গ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সোহেল।তার ব্যবস্থাপনায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে কাজ করেন।
হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ কার্যক্রম চালানো হয়।পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি,জুস,বিস্কুট ও কেক সরবরাহ করা হয়।এছাড়া গরমে স্বস্তি দিতে খাবার স্যালাইনও বিতরণ করা হয়।সকালে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় থেকেই বিতরণ কার্যক্রম শুরু হয়।একই সঙ্গে বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও এসব সামগ্রী দেওয়া হয়।অভিভাবকরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।অনেকেই বলেন, ষতীব্র রোদে দীর্ঘ সময় অপেক্ষা করা খুবই কষ্টকর ছিল।
এ বিষয়ে মাসুদুর রহমান সোহেল বলেন,পরীক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।তাদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে।যাতে শিক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা হলেও স্বস্তি পান।
পরীক্ষার্থী ও অভিভাবকরা এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST