শফিকুল ইসলাম শফিক,(সুনামগঞ্জ) প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে পড়ায় এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা

 

 

 

 

সুনামগঞ্জ জেলার হাওরের মধ্যখানে অবস্থিত অবহেলিত মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে পড়ায় এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

জিনারিয়া, আবিদনগর বংশীকুন্ডা দঃ ইউনিয়নসহ আশপাশের একাধিক এলাকায় উজান থেকে নেমে আসা পানিতে ডুবে যাচ্ছে সোনার ফসল, পানির চাপ সহ্য করতে না পেরে বাঁধ ভেঙে হাওরের ভেতরে ঢুকে পড়ছে বন্যার পানি।
মুহূর্তেই তলিয়ে যাচ্ছে সোনালী ফসলের মাঠ।

যে ধান ছিল কৃষকের বছরের একমাত্র ভরসা, সেই ধানই এখন পানির নিচে ডুবে নিঃশেষ হওয়ার পথে। অনেক কৃষকের মুখে এখন শুধু হতাশা আর কান্নার শব্দ।

কৃষকদের অভিযোগ, সময়মতো বাঁধ মেরামত ও সঠিক তদারকি না থাকায় এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেউ কেউ চোখের জল ফেলে বলছেন, ধারদেনা করে আবাদ করা ফসল এভাবে হারিয়ে গেলে পরিবার নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

হাওরের বুকজুড়ে এখন শুধু পানি আর আর্তনাদ। চারদিকে ভেসে বেড়াচ্ছে কৃষকের স্বপ্নভঙ্গের নীরব কান্না।
এলাকাবাসীর দাবি, দ্রুত জরুরি ব্যবস্থা নিয়ে ভাঙা বাঁধ মেরামত ও ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো হোক, না হলে এই ক্ষতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলের এই ভয়াবহ পরিস্থিতি এখন পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ২২৩ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

শ্রীনগরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কৃষকের কর্মব্যস্ত দিন অতিবাহিত

গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রহরী আহত: আসামি গ্রেফতারে তৎপর পুলিশ

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার 

উদ্ধারকৃত ৪৭টি মোবাইল মালিকদের হস্তান্তর

চন্দ্রগঞ্জে ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল

ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে পড়ায় এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য লৌহজংয়ে প্রশংসিত আয়োজন

১০

মতলবে ১০ মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬

১১

আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১২

মানিকগঞ্জে দলীয় পরিচয়ে চাকরি, উপেক্ষিত যোগ্য প্রার্থীরা

১৩

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১৪

শিশুদের পঁচা কলা ও মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ানোর অভিযোগ

১৫

ঝড় ও শিলাবৃষ্টিতে মতলব উত্তরের কৃষকদের দুশ্চিন্তা, ক্ষতি ৪৪৫ হেক্টর জমিতে

১৬

মাগুরায় লিভার ক্যান্সারে আক্রান্ত সিরমান ফকির: উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন

১৭

কালুখালীতে কৃষিপণ্য কেনাবেচায় ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা নিষিদ্ধ: কঠোর অবস্থানে প্রশাসন

১৮

চরকালকিনিতে গোপন শপথ কর্মসূচি, আ.লীগ নেতাকর্মীদের ভিডিও ভাইরাল

১৯

লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST