মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জে ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল

 

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চন্দ্রগঞ্জ থানা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, ড. রেজাউল করিম গত এক সপ্তাহের বেশি সময় ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এবং রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোছাইন নূরনবী। চন্দ্রগঞ্জ থানা আমীর মাওলানা নূর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুর রহমান, থানা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ড. রেজাউল করিমের কর্মময় জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। আলোচনা শেষে তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আবদুর রহমান। মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে র‍্যাবের অভিযানে ২২৩ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

শ্রীনগরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় কৃষকের কর্মব্যস্ত দিন অতিবাহিত

গাজীপুরে চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর, প্রহরী আহত: আসামি গ্রেফতারে তৎপর পুলিশ

এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার 

উদ্ধারকৃত ৪৭টি মোবাইল মালিকদের হস্তান্তর

চন্দ্রগঞ্জে ড. রেজাউল করিমের রোগমুক্তি কামনায় জামায়াতের দোয়া মাহফিল

ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট

পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

মধ্যনগর উপজেলায় বিভিন্ন হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ ভেঙে পড়ায় এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য লৌহজংয়ে প্রশংসিত আয়োজন

১০

মতলবে ১০ মাদক মামলার আসামীসহ গ্রেপ্তার ৬

১১

আমতলীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১২

মানিকগঞ্জে দলীয় পরিচয়ে চাকরি, উপেক্ষিত যোগ্য প্রার্থীরা

১৩

বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে জাতীয় লিগ্যাল এইড দিবস উদযাপন

১৪

শিশুদের পঁচা কলা ও মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ানোর অভিযোগ

১৫

ঝড় ও শিলাবৃষ্টিতে মতলব উত্তরের কৃষকদের দুশ্চিন্তা, ক্ষতি ৪৪৫ হেক্টর জমিতে

১৬

মাগুরায় লিভার ক্যান্সারে আক্রান্ত সিরমান ফকির: উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন

১৭

কালুখালীতে কৃষিপণ্য কেনাবেচায় ‘ধলতা’ বা ‘শুকনা’ প্রথা নিষিদ্ধ: কঠোর অবস্থানে প্রশাসন

১৮

চরকালকিনিতে গোপন শপথ কর্মসূচি, আ.লীগ নেতাকর্মীদের ভিডিও ভাইরাল

১৯

লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST