স্টাফ রিপোর্টার
১৪ মে ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার  উন্মোচন 

 

 

 

ঢাকা, ১৪ মে ২০২৬ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর অপব্যবহার ও নৈতিক ঝুঁকির বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, সরকার দায়িত্বশীল এআই ব্যবহারের পক্ষে এবং এ প্রযুক্তি যেন চলচ্চিত্র ও গণমাধ্যমে সৃজনশীলতার সহায়ক শক্তি হিসেবে কাজ করে, তা নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘চলচ্চিত্র ও বিজ্ঞাপন পরিবেশনা ও বিপণনে এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গুজব ও অপতথ্য বিস্তার রোধ কৌশল’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, চলচ্চিত্র, গণমাধ্যম ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে এআই যেন ইতিবাচক উদ্ভাবনের হাতিয়ার হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিসিটিআই পরিচালিত চারটি কোর্সের সমাপনী ও সনদ বিতরণও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাবিব নাজমুস ছাকিব। তিনি চলচ্চিত্র নির্মাণে ডি-এজিং, ভার্চুয়াল প্রোডাকশন ও ভয়েস ক্লোনিংয়ের মতো এআই প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি লেখকত্ব ও সেন্সরশিপের নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বক্তারা ডিপফেক, ভুয়া ভিডিও এবং এআই-চালিত বটের মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানোর ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে ফ্যাক্ট-চেকিং টুল ও অ্যালগরিদমিক শনাক্তকরণের মাধ্যমে এসব প্রতিরোধে এআই-এর ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রবীণ চলচ্চিত্র পরিচালক রফিকুজ্জামান বলেন, সিনেমার মূল শক্তি হলো মানুষের অনুভূতি, তাই মূলধারার চলচ্চিত্রে এআই ব্যবহারে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর, মেন্টর রফিকুল আনোয়ার রাসেল, শিক্ষক আল আমিন রাকিব তনয় এবং মনজ়ুরুল হক সালেহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা?

নালিতাবাড়ীতে যানজটের কারনে পথেই রোগীর মৃত্যু পরিবারের ক্ষোভ

ঢাকা বিভাগের চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত 

রাজবাড়ীর নিখোঁজ মা-মেয়ের করুণ পরিণতি: ফরিদপুরে মিলল অর্ধগলিত মরদেহ

এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার  উন্মোচন 

আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

শ্রীনগরে বোরো ধান কাটার শ্রমিক সংকট দৈনিক হাজিরা ১৫শ টাকা বৈরী আবহাওয়া চাষী হতাশ

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

১০

রাজবাড়ীতে সবজির বাজার অস্থির: ৩ দিনে দাম দ্বিগুণ

১১

শ্রীনগরে চোরের উপদ্রব বৃদ্ধি সুরক্ষিত বাড়িতে চুরি

১২

রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় ভেজাল ও নকল ঔষধ ও খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, নকল খাদ্য সামগ্রী জব্দ ও প্রতিষ্ঠান সীলগালা

১৩

কমিটির ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতার

১৪

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

১৫

পাংশায় ১৬ মে থেকে পেঁয়াজে ধলতা প্রথা নিষিদ্ধ: প্রশাসনের কড়া হুঁশিয়ারি

১৬

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন

১৭

রাজবাড়ীতে কলেজছাত্রীকে অপহরণ চেষ্টা, থানায় মামলা

১৮

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০০ পিস ইয়াবাসহ কিরন শেখ আটক

১৯

পল্লী চিকিৎসক হত্যা:সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন,৩ জনের মৃত্যুদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST