মোঃ স্বপন বেপারী
১৬ মে ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

 

মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান সিনহা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাজনীতির দীর্ঘ পথচলায় মিজানুর রহমান সিনহা বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেও পরবর্তীতে ২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকায় তার নামও আসে। তবে শারীরিক অসুস্থতার কারণে পরবর্তীতে ওই আসনে মনোনয়ন পরিবর্তন করা হয়।

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হামিদুর রহমান সিনহা ছিলেন দেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ এবং একমি গ্রুপের প্রতিষ্ঠাতা। তার মাতা ছিলেন নূরজাহান সিনহা। স্থানীয়ভাবে পরিচিত ‘সিনহা হাউজ’ দীর্ঘদিন ধরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত একটি পরিচিত স্থান হিসেবে পরিচিত। শৈশবে তিনি কলকাতায় বেড়ে ওঠেন। পরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে হাবিব ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি একমি গ্রুপে যোগ দেন এবং ১৯৮৩ সাল থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সরকারি তোলারাম কলেজে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ১৯৯০ সালে বিএনপিতে যোগ দেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূরুল ইসলাম খান বাদলকে এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করেন তিনি।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ ও দানশীলতার জন্যও এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন মিজানুর রহমান সিনহা। তাঁর মৃত্যুতে মুন্সিগঞ্জ-২ আসনজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, দৈনিক বাংলাদেশ পরিক্রমার পরিবারসহ বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছ‌ড়ি‌তে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে অস্ত্রসহ তিনজন আটক

রাঙামাটিকে নিরাপদ পর্যটননগরী গড়তে জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর উদ্যোগ

লৌহজংয়ে পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুনের মূল অভিযুক্তের মরদেহ

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা, অভিযুক্ত যুবক গ্রেফতার

চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই।। ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

না ফেরার দেশে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯০ পিস ট্যাপেন্ডাডল সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার

একুশে পাঠচক্রে নবতিবর্ষের মায়ের জন্মদিন উদযাপন ‘ নবতি বর্ষে আমাদের মা ‘ শিরোনামে নালিতাবাড়ীতে একুশে পাঠচক্র অনুষ্ঠিত

১০

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার

১১

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সরকারি কর্মচারীর মৃত্যু

১২

বালিয়াকান্দিতে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক

১৪

মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা?

১৫

নালিতাবাড়ীতে যানজটের কারনে পথেই রোগীর মৃত্যু পরিবারের ক্ষোভ

১৬

ঢাকা বিভাগের চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত 

১৭

রাজবাড়ীর নিখোঁজ মা-মেয়ের করুণ পরিণতি: ফরিদপুরে মিলল অর্ধগলিত মরদেহ

১৮

এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার  উন্মোচন 

১৯

আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

২০

Design & Developed by: BD IT HOST