মোঃ মোজা‌ম্মেল হোসাইন খাগড়াছ‌ড়ি প্র‌তি‌নি‌ধি
১৬ মে ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছ‌ড়ি‌তে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে অস্ত্রসহ তিনজন আটক

 

খাগড়াছড়ির রামগড়ে যৌথবাহিনী অভিযান চা‌লি‌য়ে অস্ত্রসহ তিনজন আটক ক‌রে‌ছে। আটকরা হলেন, সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা(২৮) ও রাজু মারমা ওরফে সাচিং (১৯)। এদের মধ্যে সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন।পু‌লিশ সূ‌ত্রে জানা যায়,,রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর ও অপর দুজন সংগঠনটির সদস্য এবং রামগড় ও গুইমারার বিভিন্ন গ্রামের বাসিন্দা।এদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন সাংবা‌দিক‌দের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশ যৌথভাবে এক বিশেষ অপারেশন পরিচালনা করে।এসময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলাবাহিনীরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পাল্টা গুলিবর্ষণ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাসিকালে সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় এবং কালেক্টর রনেল চাকমা ও রাজু মারমাকে আটক করা হয়। আটক রনেল চাকমার কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়। তিনি আরও জানান, গোলাগুলির সময় ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজির আলম বলেন, অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছ‌ড়ি‌তে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে অস্ত্রসহ তিনজন আটক

রাঙামাটিকে নিরাপদ পর্যটননগরী গড়তে জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর উদ্যোগ

লৌহজংয়ে পদ্মা নদী থেকে উদ্ধার পাঁচ খুনের মূল অভিযুক্তের মরদেহ

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা, অভিযুক্ত যুবক গ্রেফতার

চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই।। ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

না ফেরার দেশে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা

নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৯০ পিস ট্যাপেন্ডাডল সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার

একুশে পাঠচক্রে নবতিবর্ষের মায়ের জন্মদিন উদযাপন ‘ নবতি বর্ষে আমাদের মা ‘ শিরোনামে নালিতাবাড়ীতে একুশে পাঠচক্র অনুষ্ঠিত

১০

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার

১১

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সরকারি কর্মচারীর মৃত্যু

১২

বালিয়াকান্দিতে ৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক

১৪

মৌলভীবাজার পৌর শহরে বহুতল ভবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি পরিকল্পিত হ*ত্যা?

১৫

নালিতাবাড়ীতে যানজটের কারনে পথেই রোগীর মৃত্যু পরিবারের ক্ষোভ

১৬

ঢাকা বিভাগের চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত 

১৭

রাজবাড়ীর নিখোঁজ মা-মেয়ের করুণ পরিণতি: ফরিদপুরে মিলল অর্ধগলিত মরদেহ

১৮

এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার  উন্মোচন 

১৯

আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

২০

Design & Developed by: BD IT HOST