সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বুধবার (২৭ মে) সকালে জামায়াতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা ঈদ উদযাপন করেন। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানি সম্পন্ন করেন।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ কয়েকটি গ্রামের কিছু পরিবার প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন।
সকাল ৮টায় শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘি এলাকার একটি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। জামাতে শিবগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১০০ থেকে ২০০ মুসল্লি অংশ নেন।
এছাড়াও বিনোদপুর ইউনিয়নের আরও কয়েকটি এলাকায় পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে পুরো গ্রামের মানুষ নয়, বরং নির্দিষ্ট কিছু পরিবার ও মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST