পদ্মা সেতু হয়ে ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া প্রান্তের পদ্মাসেতু দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন ভোর থেকেই। বুধবার (২৭ মে) সকাল থেকে এই পথে ঘরমুখো মানুষের চলাচলে এই স্বস্তির যাত্রা দেখা মিলছে। যা প্রতি ইদের চেয়ে বেতিক্রম।
বিগত বছরগুলোর মতো এ পথের -পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ শিমুলিয়া ঘাটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার চেনা ভোগান্তি আর সময় নষ্ট আর নেই।
সেতু কর্তৃপক্ষের নিবিড় নজরদারি এবং টোল প্লাজাগুলো দ্রুত সচল থাকায় এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি স্বাভাবিক রয়েছে সকাল থেকে বিবেল সাড়ে ৪টা পর্যন্ত।
সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তৎপরতায় এবারের ঈদযাত্রা হয়ে উঠেছে আনন্দময় ও স্বস্তিদায়ক। পরিবহন চালকেরাও কোনো প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে গাড়ি চালাতে পারছেন। যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন দ্রুততম সময়ে পদ্মা সেতু পার হতে পেরে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST