মুন্সিগঞ্জের শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র কোরবানি নামাজ শেষে ,
কোরবানি দাতারা বিভিন্ন রাস্তা ঘাটে পশুজবাই করেন ।
এতে রাস্তায় কোরবানি পশুর রক্তজমাট বেঁধে লেগে থাকার ফলে পরিবেশ ওবায়ু দূষণের আশঙ্কা থাকে।
প্রতি বছর কোরবানি দিনে ৯০ বছরের বয়োবৃদ্ধ আজিজ খান স্বেচ্ছায় পরিচ্ছন্ন কর্মীর ভূমিকা পালন করেন।
তারই ধারাবাহিকতায় ২৮ মে ২০২৬পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে,কোরবানির দাতারা নিজ বাড়ির পাশে পশু কোরবানি দেয়ায় রক্ত ওবর্জ্য রাস্তায় জমাট বাঁধে ।
আজিজ খান নিজ উদ্যোগে নিজ এলাকা
ঢাকা দোহার সড়কে স্বেচ্ছায় কোরবানির জবাইকৃত পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন করেন ।
তিনি এ প্রতিনিধিকে জানার প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা।
কোরবানির বর্জ্য ওরক্ত পরিষ্কার না করলে বায়ু ও পরিবেশ দূষিত হয়।
তাই তিনিসংক্ষিপ্ত আকারে প্রতিবছর নিজ এলাকায় স্বেচ্ছায় পরিচ্ছন্ন কর্মীর ভূমিকা পালন করেন।
স্থানীয়রা তার উদ্যোগে স্বাগত জানান ওভুয়োসি প্রশংসা করেন ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST