শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার আলামত পিকআপ উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত দলের ০৬ জন দুর্ধর্ষ ডাকাত, মুক্তিপন আদায় চক্রের অপহরণ মামলার ০২ জন অপহরণকারী, ধর্ষণচেষ্টা মামলার ০১ জন আসামিসহ মোট ০৯ জন আসামি গ্রেফতার।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ শ্রীনগর থানা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ শ্রীনগর থানার এসআই মোঃ শফিকুল আলম ও ফোর্সসহ একটি চৌকস দল শ্রীনগর থানার মামলা নং ৪২(০৫)২৬ এর সন্দিগ্ধ আসামী, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার ও মামলার আলামত গরুসহ পিকআপ উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে ২৭/০৫/২০২৬ খ্রি. হতে ২৮/০৫/২০২৬ তারিখ ঢাকা জেলার সিংগাইর থানা ও গাজীপুর মেট্রোর কাশিমপুর থানার বিভিন্ন এলাকা হতে তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পর্যায়ক্রমে আসামী ১। মোঃ হাবিবুর রহমান (৩৫), পিতা- মোঃ জাইদুল ইসলাম, সাং-অসগ্রাম, থানা- শেরপুর, জেলা-বগুড়া, ২। মোঃ সানোয়ার হোসেন (৩২), পিতা-মৃত আনছার আলী, সাং-জামিরতা, থানা- সিঙ্গাইর, জেলা-মানিকগঞ্জ, ৩। সবুজ আহম্মেদ (২৫), পিতা-কহিনুর মোল্লা, সাং- বিরুলিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা, ৪। মোঃ ইমরান হোসেন (৩৪), পিতা-রবিউল ইসলাম, সাং-চরচামটা, থানা-সিঙ্গাইর, জেলা- মানিকগঞ্জ, ৫। মমিনুল হক (৩০), পিতা-মৃত ইদন মোল্লা, সাং-বাড়াইল, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৬। মোঃ সাব্বির হোসেন (২৫), পিতা- নুরুল হক, সাং-জার্মিতা, থানা-সিঙ্গাইর, জেলা- মানিকগঞ্জ, শ্রীনগর থানার অপহরণ মামলা নং ৪৪(০৫)২৬ এর মুক্তিপন আদায়কারী আসামী ৭| মোঃ রানা (১৮), পিতা-সালাম বেপারী, সাং-উত্তর বালাশুর, ৮। মোঃ বিল্লাল হোসেন (২৭), পিতা-মোঃ শফি মাদবর, সাং-বাঘাডাঙ্গা, উভয় থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ, শ্রীনগর থানার ধর্ষণ চেষ্টা মামলা ৪৫(০৫)২৬ এর আসামি ৯। মোঃ- হোসেন বরদার, পিতা- আবুল বরদার, মাতা- মোছাঃ শুকুর জান, সাং- দেবীনগর, থানা- দোহার, জেলা-ঢাকাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST