বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মো. তানজিল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চালিতাবুনিয়া ব্রিজ সংলগ্ন শাহজাহান গাজীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. আশিক (১৯), পিতা: মোশারফ হাওলাদার এবং মো. শাহাবুদ্দিন প্যাদা (২৭), পিতা: নাসির প্যাদা। তারা উভয়েই উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশের এ অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা দেখা দিয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST