র্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৬ এর সহযোগিতায় মাগুরা জেলার সদর থানাধীন শক্রজিৎপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং- ০৯ তারিখ- ০৪/০৬/২০২৬ খ্রি. ধারা- ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮ এর তদন্তেপ্রাপ্ত আসামী মনিরুল ইসলাম (৩১), পিতা- ইদ্রিস ম-ল, সাং- বিষ্ণুপুর, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা’কে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তার প্রেরিত অধিযাচন পত্রের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, গত ০৩/০৬/২০২৬ তারিখ সময় দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীত পার্শ্বে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রক্ষণাবেক্ষণ কাজ করাকালীন কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের একটি রক্ষণাবেক্ষণ গাড়িকে গোল্ডেন লাইনের একটি বাস বেপরোয়া গতিতে আঘাত করলে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের ০৬ জন কর্মী গুরুতর আহত হয়। সে সময় গোল্ডেন লাইনের বাসটির চালক আসামি মনিরুল ইসলাম (৩১) সুযোগ বুঝে পালিয়ে যায়। আহতদের মিটফোর্ড মেডিকেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ১। জামাল হাওলাদার (৪১) ও ২। মো: মাহফুজ মোল্লা (৩০)দ্বয়’কে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের পেট্রোল ম্যানেজার মো: আমিনুর রহমান (৬২) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা, ঢাকায় একটি লিখিত এজাহার দিলে উক্ত মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST