স্টাফ রিপোর্টার
৭ জুন ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

 

 

 

 

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৬/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার মধুখালী থানার মধুপুর এলাকায় ১৮৫ (একশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৫৫,৫০০/- (পঞ্চান্ন হাজার পাঁচশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সামাদ খান (৪১), পিতা-মৃত আঃ মজিদ খান, সাং-মধুপুর, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর বলে জানা যায়। উল্লেখ্য, আসামি মোঃ সামাদ খান (৪১) এর বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় আরো দুটি মাদক মামলাসহ ০৬ টি মামলা রুজু আছে।

প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘাতক বাস চালক মনিরুল ইসলামকে মাগুরা সদর এলাকা হতে গ্রেফতার 

এপেক্স ক্লাব শ্রীনগরের ফল উৎসব পালিত

দৌলতদিয়ায় বেপরোয়া গতিতে পন্টুন থেকে নদীতে পড়ল যাত্রীবাহী বাস: চালক-সহকারীসহ আসামি ৩

১০

মতলব উত্তর ও দক্ষিণের চার যুবনেতা কেন্দ্রীয় যুবদলে পদায়নে আনন্দ মিছিল 

১১

নেছারাবাদে ঢাকার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে  দুই পরিবহনকে জরিমানা, যাত্রীদের টাকা ফেরত

১২

মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত

১৩

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৪

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

১৫

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৬

ডেঙ্গু মোকাবিলায় লৌহজংয়ে জনসচেতনতা র‍্যালি অনুষ্ঠিত

১৭

 গুরুত্বর অসুস্থ মানবাধিকার নেতা ওসমান গনী দোয়া প্রার্থনা

১৮

আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত আরও ১

১৯

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস পদ্মা নদীতে: তদন্তে ৪ সদস্যের কমিটি

২০

Design & Developed by: BD IT HOST