মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৮ জুন ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে ৪টি বেইলি ব্রিজের বেহাল দশা : গার্ডার ব্রিজ নির্মাণের দাবি

 

 

পিরোজপুরের নেছারাবাদ-বরিশাল-ঢাকা সড়কের কুনিয়ারী এলাকার গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেইলী ব্রিজটি অনেক পুরাতন হওয়ায় বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। এর মধ্যে ব্রিজের একটি প্লেট ভেঙে নিচের দিকে ঝুলে থাকায গত দুই দিন ধরে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস, পন্যবাহী ট্রাক, পিকআপ, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের ভারী যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। ব্রিজটির এমন নাজুক অবস্থার কারণে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, নেছারাবাদ-বরিশাল-ঢাকা রুটের এ সড়কে কুনিয়ারী বেইলি ব্রিজটির মতো মাগুরা, অলংকারকাঠী ও ছারছীনা সংলগ্ন মোট ৪টি বেইলি ব্রিজ দীর্ঘদিন সংস্কারের অভাবে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আশির দশকে এরশাদ সরকারের আমলে নির্মিত এই ব্রিজগুলোর কাঠামোতে ফাটল, মরিচাধরা, কোথাও কোথাও ব্রিজের প্লেটের ঝালাই ঢিলে হয়ে পড়ায় চলাচলের সময় বিকট শব্দ হয়। এ সবকটি ব্রিজ দিয়ে যানবাহন চলাচলের সময় স্পষ্টভাবে অনুভূত হয় কাঁপুনি, যা যাত্রীদেরও আতঙ্কিত করে তোলে। ব্রিজগুলোর স্টিলের পাটাতন দু’দিকে সরে গিয়ে মাঝে মাঝে ফাঁকা হয়ে আছে। নাট বল্টু মরিচাধরে কোনটা ঢিলা হয়ে আছে। আবার কোনটা খুলে পড়ে গেছে। নড়বড়ে অবস্থায় থাকা এই ব্রিজগুলো দিয়ে প্রতিনিয়ত চলছে অসংখ্য পরিবহন। স্থানীয়রা জানান, ব্রিজের ভাঙা প্লেটের কারণে অনেক যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট এবং যাত্রীদের দুর্ভোগ। যেকোনো সময় মেয়াদোত্তীর্ণ এ ব্রিজগুলোর প্লেট সম্পূর্ণ ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

‎স্থানীয় বাসিন্দা হাকিম মোল্লা জানান, ঝুঁকিপূর্ণ  জরাজীর্ণ এ  ব্রিজগুলোর অবস্থা খুবই খারাপ। মাঝেমধ্যে দূর্ঘটনার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ব্রিজে মালবাহী কোন পরিবহন উঠলে বিকট শব্দ হয়। এতে ব্রিজের সন্নিকটে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা ভয়ে আতঙ্কিত হয়ে উঠে। তিনি এ রুটের সবকটি ব্রিজের দ্রুত সংস্কার বা নতুন গার্ডার ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

‎পিরোজপুর সড়ক ও জলপথ বিভাগ ( সওজ) এর নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ রাসেল জানান, “বেইলি ব্রিজগুলো খুবই পুরনো। তাই তা নষ্ট হতে পারে। তিনি বলেন, ওই রুটের ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে যা প্রক্রিয়াধীন রয়েছে। জরিপের কাজও চলমান। তবে কবে হবে তা বলা যাবে না। তাই শীঘ্রই ঝুঁকিপূর্ণ এই ব্রিজগুলো পরিদর্শন করে দূর্ঘটনা এড়াতে মেরামত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

আমতলীতে বেদখল জমি উদ্ধার, সামারি ট্রায়ালে দুই দখলদারের কারাদণ্ড

আদালত চত্বরেই সংঘর্ষ! মৌলভীবাজারে আইনজীবী বারে ঢুকে হামলা, আহত ২

মৌলভীবাজারে পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম শুরু

মৌলভীবাজারে ফল ব্যবসায়ী আব্দুর রহিমকে কুপিয়ে জখম -থানায় মামলা

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামী গ্রেফতার

নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৬ মাদরাসা ছাত্র নিখোঁজ: এলাকায় আতঙ্ক

পাংশায় ২৫০ গ্রাম গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাংশায় গভীর রাতে অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

বিশ্বকাপের উন্মাদনায় কুমারভোগ, প্রিয় দলের পতাকায় রঙিন জনপদ

১০

সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবি না মানলে কমপ্লিট শাট ডাউন ঘোষনা

১১

নেছারাবাদে ৪টি বেইলি ব্রিজের বেহাল দশা : গার্ডার ব্রিজ নির্মাণের দাবি

১২

সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে

১৩

ক্ষতিগ্রস্ত পরিবারের মুখে হাসি, লৌহজংয়ে টিন-টাকা ও শুকনো খাবার বিতরণ

১৪

নেত্রকোনায় প্রকাশ্য দিবালোকে বর্বরতা: সিএনজি চালককে রড দিয়ে পিটিয়ে ৪ দাঁত ও হাত ভাঙল পাষণ্ড ভাই-ভাতিজা

১৫

রাজবাড়ীতে পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

১৬

চমেকে আধুনিক ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ২৪ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি মেয়র ডা. শাহাদাত সভাপতি; সমন্বিত তদারকি, সেবার মানোন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠায় জোর

১৭

সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের

১৮

ফরিদপুরের মধুখালী এলাকা হতে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যমানের ১৮৫ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

১৯

দক্ষিণ বংশীকুন্ডা হামিদপুর চৌরাস্তা বাজারে মাদকমুক্ত করার দাবিতে মিছিল অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST