রাজবাড়ীর পাংশায় ২৫০ গ্রাম গাঁজাসহ মো: রবিউল সরদার (৩৯) নামের এক কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গতকাল রবিবার (৭ জুন) সকাল আটটার দিকে উপজেলার পাংশা চরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ওই গ্রামের আজগর সরদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল পাংশা চরপাড়া গ্রামে রবিউলের বসতঘরে অভিযান চালায়। এ সময় রবিউলকে আটক করে তার দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিএনসি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত রবিউল সরদার একজন চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST