মুন্সীগঞ্জ ডিবি পুলিশের নেতৃত্বে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য ১০-০৬-২০২৬ খ্রি. বিকাল ১৬.৪০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই (নিঃ) ইয়াকুব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন মধ্য মাকুহাটি সাকিনস্থ মধ্য মাকুহাটি জামে মসজিদ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ রাজিব মাঝি @ নয়ন মাঝির (৪০), পিতা- ওবাইদুল্লাহ মাঝি, সাং- মধ্যমাকুহাটি, থানা ও জেলা- মুন্সীগঞ্জ এর দোকানের ফ্রিজ হতে একটি লোহার তৈরি সচল বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড পিতলের তৈরি তাজা কার্তুজ (গুলি) বাহির করে দেওয়া মতে উদ্ধারপূর্বক জব্দ করে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST