মোঃউজ্জল হোসেন ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি
১২ জুন ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

নওগাঁর ধামইরহাট উপজেলায় ভারত সীমান্ত দিয়ে পুশইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন (শুক্রবার) বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার এলাকা থেকে নওগাঁ জেলা ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. আ. স. ম সায়েম, সহ সেক্রেটারি মারুফ আহমেদ, উপজেলা জামায়াত আমির কামরুজ্জামান জুয়েল, নওগাঁ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, নওগাঁ জেলা এলডিপির যুগ্ম আহ্বায়ক শাহান শাহ্ চিশতী, নওগাঁ জেলা খেলাফত মজলিসে সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ মুসা মুন্না, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর নির্যাতন, হত্যা এবং জোরপূর্বক পুশইনের ঘটনা দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পুশইন রোধ এবং কূটনৈতিকভাবে এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিখোঁজ মাদরাসা ছাত্র ইরফান প্রধানের সন্ধান চায় পরিবার

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী “কর্মী শিক্ষাশিবির-২০২৬” অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মধ্যনগরে নদী পারাপারে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর জন্য নৌকা উপহার দিলেন এমপি কামরুজ্জামান কামরুল

এস,এস,জে,আর, সংগঠন এর অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

গোয়ালন্দে স্কুলছাত্রীকে গণধর্ষণ: গাজীপুর থেকে প্রধান আসামি রায়হান গ্রেপ্তার

১১

লৌহজংয়ে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

ভারতীয় পুশইনের অপচেষ্টার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

১৩

নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুল

১৪

ধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

মধ্যনগরে রংচী গ্রামে মাদকের বিরুদ্ধে গণজাগরণ, বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত

১৬

সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু মুক্ত; নেতাকর্মীকে ভালবাসার অনান্য দৃষ্টান্ত স্থাপন করলেন জাপা মহাসচিব

১৭

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১৮

রামগ‌ড়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী আই‌ডিয়া প্রদর্শনী

১৯

মতলব উত্তরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST