জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
১২ জুন ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় পুশইনের অপচেষ্টার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

 

ভারতীয় পুশইনের নামে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা ও দেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যৌথভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট।

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের এমপি ও জেলা আমির আলী আজম মো. আবুবকর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী তাজুল ইসলাম, কাজি ছগীর আহম্মেদ, ড. মনোয়র হোসেন, হরিনাকুন্ডু উপজেলা আমির বাবুল হোসেন, কালীগঞ্জ উপজেলা আমির আব্দুল হক মোল্লা, এনসিপির সদস্য সচিব আরেফিন কায়সার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।

বক্তারা বলেন, পুশইনের নামে সীমান্ত দিয়ে বাংলাদেশে লোক প্রবেশ করানোর যে অভিযোগ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা দাবি করেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরও কার্যকর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট এবং বিভিন্ন সংকট তৈরির উদ্দেশে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ বলেন, জাতীয় স্বার্থ ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়, বাংলাদেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিখোঁজ মাদরাসা ছাত্র ইরফান প্রধানের সন্ধান চায় পরিবার

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে মাছচাষিদের প্রশিক্ষণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী “কর্মী শিক্ষাশিবির-২০২৬” অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারের উত্তর কলিমাবাদে ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেপ্তার-  স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মধ্যনগরে নদী পারাপারে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর জন্য নৌকা উপহার দিলেন এমপি কামরুজ্জামান কামরুল

এস,এস,জে,আর, সংগঠন এর অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

গোয়ালন্দে স্কুলছাত্রীকে গণধর্ষণ: গাজীপুর থেকে প্রধান আসামি রায়হান গ্রেপ্তার

১১

লৌহজংয়ে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

ভারতীয় পুশইনের অপচেষ্টার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

১৩

নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুল

১৪

ধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

মধ্যনগরে রংচী গ্রামে মাদকের বিরুদ্ধে গণজাগরণ, বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত

১৬

সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু মুক্ত; নেতাকর্মীকে ভালবাসার অনান্য দৃষ্টান্ত স্থাপন করলেন জাপা মহাসচিব

১৭

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১৮

রামগ‌ড়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী আই‌ডিয়া প্রদর্শনী

১৯

মতলব উত্তরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST