১৩ জুন, শানিবার, নেছারাবাদ উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে “মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ।” এ ভিশনকে সামনে রেখে “কর্মী শিক্ষাশিবির-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- অধ্যক্ষ জহির উদ্দীন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মহানগরী আমীর, বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। অধ্যাপক মোঃ শাহ আলম অঞ্চল টিম সদস্য, বরিশাল অঞ্চল ও সাবেক জেলা আমীর, পটুয়াখালী,জনাব মোঃ জহিরুল হক, পিরোজপুর জেলা সেক্রেটারি, জনাব শেখ মোঃ আব্দুর রাজ্জাক, পিরোজপুর জেলা সহ-সেক্রেটারি। জনাব মাও: মোঃ আমির হোসাইন খান, পিরোজপুর জেলা কর্ম পরিষদ সদস্য ও ভান্ডারিয়া উপজেলা আমীর। মাওলানা মোঃ মোশারফ হোসাইন, খতিব, নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, ভোলা। এছাড়াও উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন জনাব মোঃ আবুল কালাম
আজাদ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেছারাবাদ উপজেলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো আব্দুর রশিদ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST