নাজমুল হোসেন, রাজবাড়ী
১৭ জুন ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ, থানায় মামলা

 

 

রাজবাড়ীর কালুখালীতে স্কুলে যাওয়ার পথে রুপা রানী বিশ্বাস (১৪) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গত ১৫ জুন সকালে উপজেলার সাবেক রায়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর চাচা রতন কুমার বিশ্বাস বাদী হয়ে কালুখালী থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী রুপা রানী বিশ্বাস কালুখালীর সাবেক রায়পুর গ্রামের নবদ্বীপ বিশ্বাসের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী গ্রামের মোঃ কালুর ছেলে রিফাত (২০) তাকে দীর্ঘদিন ধরে ইভটিজিং বা উত্ত্যক্ত করে আসছিল।

গত ১৫ জুন আনুমানিক সকাল ৯:৩০ ঘটিকায় রুপা রানী বিশ্বাস বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে সাবেক রায়পুর পাকা রাস্তার পাশে পৌঁছালে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা রিফাত (২০) ও তার ভাই ছিফাত (২৩), পিতা মোঃ কালু (৫৫) এবং মাতা শিফালী খাতুনের (৪০) প্ররোচনা ও পরামর্শে অজ্ঞাতনামা আরও ৪/৫ জন লোক মিলে একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে এসে ওই ছাত্রীর গতিপথ রোধ করে। এরপর তারা জোরপূর্বক রুপা রানীকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে দ্রুত গতিতে পালিয়ে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর পরিবার অভিযুক্তদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিতে গেলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে পরিবারের আশঙ্কা, অপহৃত ছাত্রীকে অজ্ঞাত স্থানে আটকে রেখে বড় ধরনের ক্ষতি সাধন করা হতে পারে। আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী।

এই বিষয়ে কালুখালী থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশের জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার আসামি ঢাকায় গ্রেফতার

লৌহজংয়ে যুবক হত্যা, ঘটনাস্থল ঘুরে দেখলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার

রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ

ডাচ-বাংলা ব্যাংকের সুপার এজেন্টের বিরুদ্ধে ৮ সাব-এজেন্ট শাখা অবৈধভাবে বন্ধ ও কমিশন আত্মসাতের অভিযোগ

লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

মধ্যনগরে অসহায় পরিবারের উপর হামলা, ১ জন গুরুতর আহত; ন্যায়বিচারের দাবি ভুক্তভোগীদের

লৌহজংয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের নকলায় কিশোরীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

মধ্যনগরে ১০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করল কারিতাস ELSRP প্রকল্প

১০

কাউখালীতে ওয়ালটন গ্রাহক সুরক্ষা সুবিধায় ৪৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান

১১

কালুখালীতে স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

শিমুলবাক ইউনিয়নের সেবক হতে চান মিজানুর রহমান

১৩

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক

১৪

নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

টাকা নিয়ে বিরোধে জামায়াত কর্মী আসাদুলকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩

১৬

রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অননুমোদিত দেশী,বিদেশী, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ ধ্বংস

১৭

নিরাপদ সড়ক ও পেশাদারিত্ব নিশ্চিতে আহলাদীপুরে হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৮

লাল তিল কালো করার কারসাজি: রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর ৬ লাখ টাকা জরিমানা

১৯

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST