শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও খেলোয়াড়দের জন্য জার্সি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের হাতে ক্রীড়া সামগ্রী ও জার্সি তুলে দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদুল্লাহ প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শাহ আলম লস্কর, সাবেক ইউপি সদস্য মনির হোসেন, সমাজসেবক মাসুম প্রধান এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মিনহাজ জিতু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সৃজনশীল বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফারুক শিকদার, আশাদ সরকার, খাইরুল বাশার, শ্যামল মোল্লা, সুমন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার আসামি ঢাকায় গ্রেফতার
১
লৌহজংয়ে যুবক হত্যা, ঘটনাস্থল ঘুরে দেখলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার
২
রাজবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৩
ওটারচর উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ
৪
ডাচ-বাংলা ব্যাংকের সুপার এজেন্টের বিরুদ্ধে ৮ সাব-এজেন্ট শাখা অবৈধভাবে বন্ধ ও কমিশন আত্মসাতের অভিযোগ
কাউখালীতে ওয়ালটন গ্রাহক সুরক্ষা সুবিধায় ৪৬ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান
১১
কালুখালীতে স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ, থানায় মামলা
১২
শিমুলবাক ইউনিয়নের সেবক হতে চান মিজানুর রহমান
১৩
শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগে আনোয়ার মিয়া আটক
১৪
নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
১৫
টাকা নিয়ে বিরোধে জামায়াত কর্মী আসাদুলকে পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৩
১৬
রাজধানীর কোতোয়ালি থানাধীন বাবুবাজার এলাকায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অননুমোদিত দেশী,বিদেশী, ভেজাল ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ০২ জন’কে ০৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ঔষধ ধ্বংস
১৭
নিরাপদ সড়ক ও পেশাদারিত্ব নিশ্চিতে আহলাদীপুরে হাইওয়ে পুলিশের ব্রিফিং
১৮
লাল তিল কালো করার কারসাজি: রাজবাড়ীতে ২ ব্যবসায়ীর ৬ লাখ টাকা জরিমানা
১৯
শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ