স্টাফ রিপোর্টার
১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের বিশিষ্ট কবি,ছড়াকার, শিক্ষাবিদ মরহুম শেখ নুরুল ইকবাল স্মরণে স্মরণ’সভা অনুষ্ঠিত হয়েছে

মৌলভীবাজারের বিশিষ্ট কবি,ছড়াকার, শিক্ষাবিদ মরহুম শেখ নুরুল ইকবাল স্মরণে স্মরণ’সভা অনুষ্ঠিত হয়েছে

মৌলভীবাজারের কৃতী সন্তান, কবি,ছড়াকার, শিক্ষাবিদ মরহুম শেখ নুরুল ইকবাল স্মরণে এক ব্যতিক্রমধর্মী স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্বঘোষণা অনুযায়ী ঠিক সকাল ১১টায় স্মরণসভার কার্যক্রম শুরু করা হয়, যা অনুষ্ঠানের সময়ানুবর্তিতার প্রতি আয়োজকদের অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার। পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা দিলশাদ আহমদ।

অনুষ্ঠানে মরহুম শেখ নুরুল ইকবালের জীবন, কর্ম ও সাহিত্যকীর্তি নিয়ে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধ পাঠ করেন কবি মিনারা আজমী।

স্মরণসভাটি ছিল নানা দিক থেকে ব্যতিক্রমী। সভাপতির পাশাপাশি মঞ্চে মরহুমের পরিবারের প্রতিনিধিত্ব করে আসন গ্রহণ করেন তাঁর সন্তান মিজানুর রহমান এবং ভাতিজা এখলাছুর রহমান। এতে স্মরণসভায় এক আবেগঘন ও পারিবারিক পরিবেশের সৃষ্টি হয়।

স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন অধ্যক্ষ মো. মহসিন, অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, সৈয়দ রুহুল আমিন,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, রাজনৈতিক ব্যক্তিত্ব নাজিমুদ্দিন নজরুল, সাংবাদিক আনহার আহমদ সমশাদ,কবি বদরুল আমিন চৌধুরী সুফি, হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব খছরু চৌধুরী, শাহ নেওয়াজ চৌধুরী সুমন, মশাহিদ আহমদ,বদরুল হাসান জোসেফ, শিক্ষক শেখ ইশতিয়াক আহমদ, কবি জুনেদ জামান, ব্যবসায়ী আব্দুল হান্নান, দেওয়ান মোনাকিব চৌধুরী এবং মরহুমের ছাত্র মো. সালেহ আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের আরেকটি ব্যতিক্রমী দিক ছিল সময়ানুবর্তিতার প্রতি বিশেষ গুরুত্বারোপ। প্রত্যেক বক্তার জন্য দুই মিনিট সময় বরাদ্দ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত, সুসংহত ও মূল্যবান বক্তব্য উপস্থাপন করায় শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলের হাতে ‘সময়কে সম্মান, ব্যক্তিত্বের পরিচয়’ শীর্ষক বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মরহুম শেখ নুরুল ইকবালকে নিয়ে এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধটি জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’-এর ১ জুলাই সংখ্যায় প্রকাশিত হয়। অনুষ্ঠানে পত্রিকাটির মুদ্রিত কপি উপস্থিত অতিথিদের হাতে তুলে দেন মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। একই সঙ্গে প্রবন্ধটির ফ্রেমবন্দি একটি কপি মরহুম শেখ নুরুল ইকবালের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে মরহুম শেখ নুরুল ইকবালের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের আপ্যায়নের জন্য নাস্তার আয়োজন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ: পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা

৪৭ তম বিসিএসে এএসপি পদে সুপারিশ প্রাপ্ত হলেন নেছারাবাদের নাহিদ হাসান

গোয়ালন্দে খালের ওপর অবৈধ খামার উচ্ছেদ, সময় দিল প্রশাসন

মধ্যনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল বৃত্তি, বাইসাইকেল ও সেলাইমেশিন

আকবরশাহ থানার বিশেষ অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের বিশিষ্ট কবি,ছড়াকার, শিক্ষাবিদ মরহুম শেখ নুরুল ইকবাল স্মরণে স্মরণ’সভা অনুষ্ঠিত হয়েছে

লৌহজংয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝালমুড়ির প্রলোভনে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, বিক্রেতা গ্রেপ্তার

কানাডায় সাসকাটন সার্বজনীন পূজা পরিষদের তহবিল সংগ্রহ অনুস্টানে হামলা আহত ১ জন

১০

নেত্রকোণায় ১৬০ পিস ভারতীয় কম্বলসহ পিকআপ জব্দ

১১

নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা

১২

নেত্রকোণার কেন্দুয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৩

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

১৪

কৃষকদের দক্ষতা ও পুষ্টি নিশ্চিতে লৌহজংয়ে পার্টনার কংগ্রেস-২০২৬

১৫

পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

১৬

আওনাড়া গ্রামের সড়ক বেহাল, চরম দুর্ভোগে প্রায় ৩০০ পরিবারের মানুষ

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এএসপি জাবীর হুসনাইন সানীবের, ছেংগারচরে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৮

বালিয়াকান্দিতে কৃষির আধুনিকায়নে নিরলস কাজ করছেন কৃষি অফিসার রতন কুমার ঘোষ

১৯

পটিয়া হাইওয়ে পুলিশের হাতে দুই চোর সিএনজি সহ আটক

২০

Design & Developed by: BD IT HOST