লৌহজংপ্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
১৩ জুলাই ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাওয়ায় হাজারো মানুষের অপেক্ষা

 

বরিশাল সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। টোলপ্লাজা, এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অবস্থান নেন।

আজ (১৩ জুলাই) সোমবার সকাল থেকে মাওয়া প্রান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ সফরে বিভিন্ন উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের মধ্যেও সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন,
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি দেশের সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার যে বার্তা তিনি দিচ্ছেন, তা আগামী প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সরাসরি সম্পৃক্ততা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা-প্রাপ্তির মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। আমরা বিশ্বাস করি, এ সফরের মাধ্যমে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তাঁর প্রতি মানুষের ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ড্রোন প্রযুক্তিতে ত্রাণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করল ৫৫ বিজিবি

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন উন্নয়ন, গণমানুষ ও পল্লীর মানুষের কল্যাণের এক উজ্জ্বল প্রতীক

শ্রীনগরে ঐতিহ্যবাহী বাঘড়া বাজার বিলুপ্তির পথে

মধ্যনগরের আমানিপুরে নিখোঁজ ৮ বছরের শিশু, সন্ধান চায় হতভাগ্য বাবা

রাঙ্গামাটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা

লৌহজংয়ে ডিবির অভিযানে ১১০০ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ৩৬ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার ও আটক ১

বরিশালের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাওয়ায় হাজারো মানুষের অপেক্ষা

১০

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১১

নেত্রকোণায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

১২

শ্রীনগরে কাঁদাযুক্ত পাকা রাস্তায় হোঁচট খেয়ে এক শিশু মারাত্মক আহত

১৩

পটিয়ায় কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

১৪

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

১৫

নালিতাবাড়ীতে শব্দ দূষণ রোধে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ

১৬

মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্কুল দপ্তরির বিরুদ্ধে ১০ বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

১৭

চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

১৮

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করলেন আলহাজ্ব এনামুল হক এমপি

১৯

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

২০

Design & Developed by: BD IT HOST