এম ইরফান হোসেন নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন উন্নয়ন, গণমানুষ ও পল্লীর মানুষের কল্যাণের এক উজ্জ্বল প্রতীক

 

 

সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান স্মরণ করে জাতীয় পার্টির আইসিটিপি অ্যাক্টিভিস্ট কেন্দ্রীয় সদস্য এম ইরফান হোসেন বলেছেন, পল্লীবন্ধু এরশাদ ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। দেশের উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এম ইরফান হোসেন বলেন, “পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি দেশের মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনীতি করেছেন। বিশেষ করে গ্রামীণ জনপদের উন্নয়ন, অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।”
তিনি বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন মেধাবী ও দক্ষ সামরিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ সামরিক জীবনে নিজের যোগ্যতা, নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।”
জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, “দেশের প্রয়োজনে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেন। তার সময়ে উপজেলা ব্যবস্থা প্রবর্তন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার উদ্যোগ এবং দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নে নেওয়া পদক্ষেপগুলো আজও আলোচিত।”
এম ইরফান হোসেন বলেন, “পল্লীবন্ধু এরশাদ সবসময় দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। তিনি বিশ্বাস করতেন, দেশের উন্নয়ন করতে হলে গ্রাম ও গ্রামের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই তিনি পল্লী উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির ওপর গুরুত্ব দিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “১৯৮৬ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে জাতীয় পার্টি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আমৃত্যু জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন।”
এম ইরফান হোসেন বলেন, “পল্লীবন্ধু এরশাদের রাজনৈতিক দর্শন ছিল মানুষের কল্যাণ ও দেশের উন্নয়ন। তার কর্মময় জীবন থেকে নতুন প্রজন্ম দেশপ্রেম, জনসেবা ও মানুষের পাশে থাকার শিক্ষা নিতে পারে।”
তিনি বলেন, “২০১৯ সালের ১৪ জুলাই পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে আসে। তিনি তার কর্ম, আদর্শ ও মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।”
সবশেষে এম ইরফান হোসেন বলেন, “পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন জাতীয় পার্টির প্রাণপুরুষ। তার আদর্শ ও দেখানো পথ অনুসরণ করে জাতীয় পার্টির নেতাকর্মীরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ড্রোন প্রযুক্তিতে ত্রাণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করল ৫৫ বিজিবি

চট্টগ্রামে বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন উন্নয়ন, গণমানুষ ও পল্লীর মানুষের কল্যাণের এক উজ্জ্বল প্রতীক

শ্রীনগরে ঐতিহ্যবাহী বাঘড়া বাজার বিলুপ্তির পথে

মধ্যনগরের আমানিপুরে নিখোঁজ ৮ বছরের শিশু, সন্ধান চায় হতভাগ্য বাবা

রাঙ্গামাটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা

লৌহজংয়ে ডিবির অভিযানে ১১০০ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ৩৬ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার ও আটক ১

বরিশালের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাওয়ায় হাজারো মানুষের অপেক্ষা

১০

রাজৈরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১১

নেত্রকোণায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

১২

শ্রীনগরে কাঁদাযুক্ত পাকা রাস্তায় হোঁচট খেয়ে এক শিশু মারাত্মক আহত

১৩

পটিয়ায় কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের সমাবেশ

১৪

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

১৫

নালিতাবাড়ীতে শব্দ দূষণ রোধে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ

১৬

মুন্সিগঞ্জের লৌহজংয়ে স্কুল দপ্তরির বিরুদ্ধে ১০ বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

১৭

চট্টগ্রাম দক্ষিণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় পার্টির ব্যাপক প্রস্তুতি

১৮

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করলেন আলহাজ্ব এনামুল হক এমপি

১৯

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

২০

Design & Developed by: BD IT HOST