১৩ জুলাই ২০২৬ তারিখে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ৫৫ বিজিবি বিশেষ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এ সময় ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ, ২০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং ২০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এছাড়া ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে দুর্গম বন্যাকবলিত এলাকায় ড্রোনের মাধ্যমে শুকনো খাবার ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়। কার্যক্রমে নেতৃত্ব দেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। জেলা প্রশাসক হবিগঞ্জ ড. জি. এম. সরফরাজ উপস্থিত থেকে এ মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রশংসা করেন।
অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় ৫৫ বিজিবির কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST