চাঁদপুরের মতলব পৌরসভার নার্সারি মাঠে “মাদক ছাড়ো, খেলা ধরো—সুস্থ সমাজ গড়ো” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে নার্সারি মাঠ মিনি-বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্যাচ-২০২৩ দল ব্যাচ-২০২৭-কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল। উদ্বোধক ছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. মিজানুর রহমান কাজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন প্রধান এবং মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. ফয়সাল খন্দকার।
বক্তব্যে ফয়সাল খন্দকার বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা সুস্থ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলার মাঠকে রাজনীতিমুক্ত রেখে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পরিবেশ নিশ্চিত করতে হবে।”
এ সময় মতলব পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রধান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মহিন গাজী, ফয়সাল খান, নবির হোসেনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক মো. আলমাছ প্রধান। খেলার ধারাভাষ্য দেন মো. ফয়সাল আহমেদ এবং সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ সোহেল রানা।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু
১
ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
২
কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর
৩
শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি