চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যাতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপসনালয়গুলো নিরাপদে থাকে। সেই ধারাবাহিকতায় আমরা কাজ করেছিলাম। আর হিন্দু সম্প্রদায় নিরাপদে ছিল। আমরা মুসলিম বা হিন্দু যে যেই ধর্মের হই না কেন দলীয় প্রশ্নে আমরা সবাই ধানের শীষের লোক। ২৪ জুলাই শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া ও তিতারকান্দি গ্রামে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টা রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলমগীর সরকার আরো বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে তখনই হিন্দু সম্প্রদায়ের লোকেরা দেশে নিরাপদে থাকে। বিএনপি মানের সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকা, বিএনপি মানেই শান্তি প্রতিষ্ঠা করা। তাই আমি বলব হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে আমরা কাজ করে যাবে।
তিনি বলেন, একে অপরের হাত ধরে উন্নয়নের পথে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাব। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের হাতকে শক্তিশালী করতে আমরা মুসলিম-হিন্দু এক ও অভিন্ন।
তিতারকান্দি রথযাত্রা অনুষ্ঠানে আলোচনা সভা পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাশার। চরপাথালিয়া অনুষ্ঠান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ হাসান টিপু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সেলিম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজীব পাটোয়ারী, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন সহ ইসলামাবাদ ও সুলতানাবাদ ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার
১
কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার
২
তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার
৩
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা
৪
কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস
৫
নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত
৬
লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪
৭
হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার
৮
মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার
৯
হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১
১০
সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি
১১
শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা
১২
পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন
১৩
উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ
১৪
মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র্যালি
১৫
নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন
১৬
সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ
১৭
পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন
১৮
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
১৯
পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি