চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ব্যতিক্রমী ও সময়োপযোগী এই মাদকবিরোধী গণসমাবেশ ও র্যালি উদ্যোগ ও সার্বিক আয়োজন করেন তরুণ সমাজসেবক
সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল।
বৃহস্পতিবার বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পেইনটি শুরু হয়। মতলব উত্তর শিল্পকলা একাডেমী থেকে গজরা ইউনিয়ন পরিষদ শেষ হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে তরুণ ও যুবসমাজের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সমাজের সকল শ্রেণীর মানুষ মাদকের বিরুদ্ধে একাত্মতা ঘোষণা করেন।
সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেলের নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন- গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, আঁধারের আলো যুব সংঘের সভাপতি সুমন বেপারী।
উক্ত মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠানে এলাকাবাসী বলেন, “মাদক একটি পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলা এবং সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। ‘মাদকবিরোধী ক্যাম্পেইনটির’ সত্যিই প্রশংসনীয়। এই যুবসমাজ যদি মাদকের বিরোধিতা করে। , তবে তারা কখনোই মাদকের অন্ধকারে পা বাড়াবে না।”
সমাজের মানুষ এই ধরণের ব্যতিক্রমী ও সচেতনতামূলক আয়োজন করার জন্য আমিরুল ইসলাম রাসেল কে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজক আমিরুল ইসলাম রাসেল বক্তব্যে জানান, তরুণদের শারীরিক ও মানসিকভাবে ফিট রাখা এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করাই ছিল এই
সমাবেশের মূল লক্ষ্য। যুবসমাজকে রক্ষা করতে আগামীতেও এ ধরণের সামাজিক ও ক্রীড়াভিত্তিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসমাবেশ ও র্যালি শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। যুবসমাজকে উদ্বুদ্ধ করার এই ভিন্নধর্মী উদ্যোগটি পুরো জেলাজুড়ে ব্যাপক প্রশংসা চাদঁপুরে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন
১
উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ
২
মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র্যালি
৩
নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন
৪
সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ
৫
পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন
৬
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
৭
পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি
৮
পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে
৯
শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত
১০
কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা
১১
মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও