র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৯/০৭/২০২৬ তারিখ দুপুর অনুমান ১৪:৩৫ ঘটিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানিক দল ঢাকা টু ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার এর নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত নামা ০২ (দুই) জন ব্যক্তি কাভার্ড ভ্যান রেখে দৌড়ে পালিয়ে যায়।পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ১০০ (একশত) কেজি গাঁজা, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ টাকা)। উক্ত মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, অজ্ঞাতনামা ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST