চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন কথা কচুয়াই এলাকায় গাউছিয়া ইরফান মঞ্জিলে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার
সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী
প্রথম ওফাত দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় বৃক্ষরোপন কর্মসূচির আওতায় এতিমখানার শিশুদের উন্মুক্ত খাবার বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে।
(২৩ জুলাই বৃহস্পতিবার) সকালে
এ-উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে সংগঠনের কথা কচুয়াই শাখার প্রতিষ্টাতা সভাপতি, বিএনপি নেতা সমাজ সেবক মুহাম্মদ আলম ফকির।
বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমির ভান্ডার দরবার শরীফে পীরজাদা আলহাজ্ব মোরশেদুজ্জমান আমিরী ,বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক আলহাজ্ব নুরুল আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলার সমন্বয় কমিটির মোহাম্মদ মনছুর চৌধুরী, মেহেরাজ আলম আমিরী,
স্থানীয় নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন এস এম ইউসুফ তালুকদার, আবদুল কাদের কানুন রশিদ, জাহাঙ্গীর মেম্বার, জসিম উদ্দিন, রহিম, শামসুল আলম, ফরহান,নুর মিয়া, ফজল করিম,আবুল কালাম, আলমগীর প্রমুখ।
সংগঠনে কথা কচুয়াই শাখার প্রতিষ্টাতা সভাপতি কর্মসূচির আয়োজক মুহাম্মদ আলম ফকির বলেন, হযরত শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর স্মরণে প্রতি বছর তাঁর ভক্ত ও অনুসারীরা (যেমন ‘আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী’) দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি পালন করে থাকেন। এই উদ্যোগগুলোর মধ্যে পরিবেশ সংরক্ষণ ও ওফাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ এবং গরীব দুঃস্থ এতিম খানার শিশুদের খাবার ও গাছের চারা বিতরণ করা হয় এ ধারাবাহিকতা কথা কচুয়াই এ কর্মসূচি পালন করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST