লৌহজং প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

 

ফেনসিডিলের বিকল্প হিসেবে পরিচিত কফ সিরাপভিত্তিক মাদক ‘স্কাফ’-এর বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই মুন্সীগঞ্জে পদ্মা সেতুর উত্তর প্রান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮১ বোতল স্কাফ সিরাপ জব্দ করেছে র‌্যাব-১০।

এ সময় প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ওই মাদক বহনের অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও।

র‌্যাব-১০ জানায়, বুধবার (২২ জুলাই) রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার পশ্চিম কাজির পাগলা মসজিদসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। পদ্মা সেতু থেকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় যাওয়ার সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে ২৮১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর জেলার কোতোয়ালী থানার হালসা গ্রামের মো. সম্রাট হোসেন (৩৬) ও মো. শরিফুল ইসলাম (২৪)।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পদ্মা সেতুর উত্তর প্রান্তসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১০ আরও জানায়, উদ্ধার হওয়া স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে স্কাফ সিরাপের অপব্যবহার বাড়ছে। বিশেষ করে দেশের বিভিন্ন মহাসড়ক ও পদ্মা সেতু করিডোর ব্যবহার করে এই মাদক পরিবহনের চেষ্টা করা হচ্ছে। এ কারণে এসব এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

পিরোজপুরে জুলাই শহীদ এমদাদুল হককে দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে  স্মরণ, ‘শহীদদের রক্ত মজলুমের বিজয় নিশ্চিত করবে

শ্রীনগরে সিজুয়ে কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কবি নজরুল কলেজে মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর আয়োজনে জ্ঞানযুদ্ধ কুইজ প্রতিযোগিতা

১১

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু; শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও

১২

লোহাগড়া শহরজুড়ে জলাবদ্ধতা জনদুর্ভোগ চরমে মোঃ সাজ্জাদ হোসেন রানা

১৩

টানা বৃষ্টিতে নড়াইলের তিন পৌর শহর জলাবদ্ধ

১৪

শ্রীনগরে ভারী বৃষ্টিতে নিন্ম আয়ের মানুষ বিপাকে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে

১৫

ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়১০০ কেজি গাঁজা সহ  মাদক পরিবহনে কাভার্ড ভ্যান  আটক

১৬

মুজিবনগরে সংবাদ সংগ্রহকালে দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধির উপর হামলা

১৭

রাজবাড়ীতে পোল্ট্রি খামার থেকে এক জনের মরদেহ উদ্ধার

১৮

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদের খাদ্য সামগ্রী বিতরণ

১৯

দুনিয়ায় কেউ নেই তাঁর—ভাঙা ঘরে মানবেতর জীবন কাটছে অসহায় বৃদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST