লৌহজং প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

 

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ১৫৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে লৌহজং থানা ও পদ্মা সেতু উত্তর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে ডিবির এসআই (নিঃ) রিজাউল কাজীর নেতৃত্বে একটি দল লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গোয়ালীমান্দ্রা স্টিল ব্রিজ থেকে শ্রীনগরগামী সড়কে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তেলিপাড়া এলাকার শফিকুল ইসলাম (৩০) এবং মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কয়কীর্তন এলাকার মো. আরিফ হোসেন (২৫)।
এর কিছুক্ষণ পর রাত ১১টা ২৫ মিনিটে একই দলের আরেকটি অভিযান পরিচালিত হয় পদ্মা সেতু উত্তর থানার কাজির পাগলা মোড়া এলাকায়। সেখানে একটি মুদি দোকানের সামনে থেকে ৩৫ পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন— চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মিঠুর কান্দী (চেংগারচর) এলাকার শরিফুল্লাহ সৈকত (২৭) ও মো. আসিক বেপারী (২৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ তাদের আদালতে পাঠানো হবে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১০

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১১

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১২

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

১৩

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার ও মান নিয়ে নানা অভিযোগ

১৪

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

১৫

নড়াইলে আলিনুর হত্যার বিচার চেয়ে ২ মাসের শিশু কোলে স্ত্রীর আকুতি; বিক্ষোভ ও মানববন্ধন 

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবস পালন উপলক্ষে পটিয়ার কথা কচুয়াই আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার বৃক্ষরোপন ও খাবার বিতরণ

১৭

পিরোজপুরে নামমাত্র সংস্কার, উত্তোলনের পথে ১৫ লাখ টাকা।। নেছারাবাদের শিক্ষা প্রকল্পে প্রশ্নের মুখে এলজিইডির প্রত্যয়ন

১৮

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৯

পদ্মা সেতুর উত্তর প্রান্তে মাদকের বিরুদ্ধে র‍্যাবের কঠোর অবস্থান, স্কাফ সিরাপের বড় চালান জব্দ করে আটক দুই কারবারি

২০

Design & Developed by: BD IT HOST