সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে ভারী বর্ষণের ফলে সবজির জমির তলিয়ে যাওয়ায় সবজির দাম ঊর্ধ্বমুখী ।
কাঁচা মরিচের দাম ধরা ছোঁয়ার বাইরে।
প্রতি কেজি হচ্ছে ৩৬০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে ।
সবজি বিক্রেতা আব্দুল আজিজ খান এ প্রতিনিধিকে জানান,আড়তেই প্রতিটি সবজির দামউর্ধ্বমুখী হওয়ায়।
তাদেরও বেশি দামে সবজি ক্রয় করতে হচ্ছে।
তাই তারাও বাধ্য হয়ে বেশি দামে সবজি বিক্রি করছেন।
সবচেয়ে কাঁচা মরিচের দাম সবচেয়ে উর্ধ্ব গতি । ক্রেতা আব্দুল জলিল জানান,আড়াইশ গ্রাম কাঁচামরিচ ক্রয় করলেন ৮০ টাকায় রান্নায় নিত্য প্রয়োজনীয়কাঁচা মরিচ ছাড়া চলে না ।
তাই বাধ্য হয়ে তিনি বেশি দামে ক্রয় করলেন। এভাবে প্রতিদিন সবজি দাম বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান
। অপরদিকে সবজি চাষী আব্দুল গফুর জানান,ভারী বৃষ্টির ফলে প্রতিটি সবজির জমি তলিয়ে গিয়েছে ।
বাজারে এখনও যেসব সবজি পাওয়া যাচ্ছে এভাবে ভারী বৃষ্টি অব্যাহত থাকলে কিছুদিন পর তাও পাওয়া যাবে না।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST