সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
২৫ জুলাই ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

 

স্বাধীনতার সাহসী সৈনিক, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ আর নেই।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার ২৪ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে  নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর ২ মাস ২ দিন*। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৬ মেয়েসহ* অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার ২৫ জুলাই সকাল ১১টায় কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কার্তিকপুর বড়ইবাড়ী সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মান “গার্ড অব অনার”প্রদান করা হয়। এ সময় মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এবং মধ্যনগর থানার পুলিশের সাত সদস্যের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গার্ড অব অনার শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ ছিলেন স্বাধীনতার একজন সাহসী সৈনিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্র তাঁর এই অবদানের প্রতি সম্মান জানিয়ে আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দিয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”_

পিতার মৃত্যুতে শোকাহত একমাত্র ছেলে বলেন, “আমার বাবা ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি সারাজীবন দেশের জন্য কাজ করে গেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।”

স্থানীয়রা বলেন,“আব্দুল মজিদ মিয়া ছিলেন এলাকার গর্ব। তিনি সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে থাকতেন। একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। তার মৃত্যুতে মধ্যনগর একজন অভিভাবককে হারালো।”_

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতশত মানুষের দুর্ভোগ।। পাকা সেতুর দাবি এলাকাবাসীর

শ্রীনগরে সোনালী আসে ফিরে এসেছে সোনালী দিন কৃষকের মুখে হাসি

বর্ষা এলেই ব্যস্ত নৌকা তৈরির কারিগররা

রাজবাড়ী কারাগারে বিচারাধীন হাজতির মৃত্যু

রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় শায়িত মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ

আমতলীতে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও ননদ গ্রেপ্তার

কেউ মুসলিম কেউ হিন্দু নই আমরা সবাই বাংলাদেশী : আলমগীর সরকার 

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — ফয়সাল খন্দকার

১০

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা

১১

কাউখালীতে যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার।। ২ হাজার মিটার অবৈধ বেড়জাল পুড়িয়ে ধ্বংস

১২

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত

১৩

লৌহজং ও পদ্মা সেতু উত্তর থানায় ডিবির অভিযানে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৪

১৪

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৫

মানব পাচার মামলার আসামি তোতা মাল’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার

১৬

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ 

১৭

সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

১৮

শ্রীনগরে কাঁচা মরিচের কেজি ৪ শত টাকা

১৯

পুলিশ সুপার মহোদয়ের রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী থানা পরিদর্শন

২০

Design & Developed by: BD IT HOST