সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
৩০ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে বিয়ে – ধর্মপাশার মেয়ের বর চীনা যুবক

 

ভার্চুয়াল জগতের বন্ধুত্ব বাস্তবে বিয়ে পর্যন্ত। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক তরুণীর সঙ্গে চীনের এক যুবকের বিয়ে ঘিরে এখন তোলপাড় চলছে দুই উপজেলায়।

প্রেমের শুরুটা হয়েছিল ফেসবুকে। দুই মাসের চ্যাট আর ভিডিও কলে মন দেওয়া-নেওয়া। এরপর দুই পরিবারের আলোচনা। শেষে ধর্ম বদলে, নাম বদলে বিয়ের পিঁড়িতে বসলেন চীনা যুবক।

ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মেয়ে নাজমিন আক্তার লিজা। তিনি এখন নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী। পরিবার নিয়ে থাকেন মোহনগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডের ভাড়া বাসায়।

প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয় হয় চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিনের সঙ্গে বয়স ৩০ ।

ইসলাম গ্রহণ করে নতুন নাম
পারিবারিক সম্মতির পর গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। এর ৩ দিন পর ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নতুন নাম রাখা হয় মো. নুর উদ্দিন।
একই দিন একজন আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে লিজা ও নুর উদ্দিনের বিয়ে সম্পন্ন হয়।

আগামী শুক্রবার মোহনগঞ্জের হাসপাতাল রোডের বাসায় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিয়ের মূল আয়োজন করা হবে।

লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, “চীনা দূতাবাস এবং ছেলের পরিবারের সাথে কথা বলে সব খোঁজখবর নিয়েই আমরা রাজি হয়েছি। বিয়ের পর নুর উদ্দিন দেশে ফিরে সব কাগজপত্র ঠিক করে লিজাকে চীনে নিয়ে যাবেন।”

বিদেশি জামাই পেয়ে মোহনগঞ্জে এখন উৎসবের আমেজ। ধর্মপাশাতেও চলছে আলোচনা। প্রতিদিন অনেকেই নুর উদ্দিনকে এক নজর দেখতে এবং তার সাথে সেলফি তুলতে ভিড় করছেন।

ফেসবুকের একটা মেসেজ থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত দুই দেশের দুই প্রান্তের মানুষ এক হলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২

শ্রীনগরে জলাবদ্ধ পানি অতিক্রম করে চলাচল করার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়োবৃদ্ধ

৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি রাজৈরের যুবক সোহাগ মুন্সীর, লিবিয়ায় গুলি করে হত্যা

গোয়ালন্দে আট জন বালিকা ফুটবলারকে বাইসাইকেল উপহার দিলেন ইউএনও সাথী দাস

লৌহজংয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত

শিক্ষা প্রতিষ্ঠানে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা

ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যের প্রত্যয়, জেএসএস চট্টগ্রাম মহানগর কমিটির নতুন নেতৃত্বের পরিচিতি

আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘যৌতুকের নির্যাতনের পর হত্যা’—অভিযোগ পরিবারের

১০

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

১১

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে-রাশেদ খাঁন

১২

ফেসবুকে প্রেম, ইসলাম গ্রহণ করে বিয়ে – ধর্মপাশার মেয়ের বর চীনা যুবক

১৩

কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি’২৬ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন হয়েছে

১৪

কাউখালীতে গুরুত্বপূর্ণ সড়কে খানাখন্দ: দুর্ভোগ চরমে, ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত মেরামতের আশ্বাস

১৫

আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার

১৬

খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী

১৭

 বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত 

১৮

পদ্মা সেতু, খানবাড়ি বাসস্ট্যান্ড থেকে ৩০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক, মামলা প্রক্রিয়াধীন

১৯

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST