‎মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাউখালীতে খালের দুই পাশের সড়কের বেহাল দশ।। চরম দুর্ভোগে হাজারো মানুষ

 

 

পিরোজপুর জেলার কাউখালী উপজেলা শহরের অন্যতম ব্যস্ততম সড়ক এসবি সরকারি বালিকা বিদ্যালয় সড়ক ও কচুয়াকাটি খালের দুই পাশের সড়ক দীর্ঘ দিন ধরে খানাখন্দে ভরা। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়তে হচ্ছে  শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষকে। দ্রুত সড়ক দুটি দ্রুত সংস্কার করা না হলে খালে সড়ক বিলীন হয়ে যেতে পারে।

‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয় সড়কের কচুয়াকাটি খালের উত্তর পাড়ে স্কুল এলাকা থেকে বেইলি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং খালের দক্ষিণ পাশে উত্তর বাজার থেকে বেইলি ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের পিচ ও ইট উঠে গিয়ে মাটি বের হয়ে গেছে। বৃষ্টির পানি জমে এসব স্থানে কাঁদার সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

‎স্থানীয়রা জানান, প্রতিদিন এসব সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দে পানি ও কাঁদা জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

‎ব্যবসায়ী সুজন হোসেন“খালের দুই পাশের রাস্তার অনেক জায়গায় পিচ ও ইট উঠে গেছে। বর্ষার সময় পরিস্থিতি আরও খারাপ হয়। খালের পাড়ের কিছু অংশও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখনই ব্যবস্থা না নিলে কোনো এক সময় রাস্তার অংশ খালের মধ্যে ধসে পড়তে পারে।

‎স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও উপজেলা শহরের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হতে পারে।

‎এ বিষয়ে কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, “সড়ক দুটির বর্তমান অবস্থা আমরা অবগত আছি। ক্ষতিগ্রস্ত অংশগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। জনগণের চলাচলের সুবিধার্থে দ্রুত সংস্কারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।



Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল সোনারগাঁও-উপস্থিত AR tv’র চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আল আমিন আহমেদ-১০.০৮.২০২৬

এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ

এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ

শ্রীনগরের নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া

মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দের পদ্মায় অভিযান: ৪১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

নেছারাবাদ উপজেলার আটঘরে ভাসমান পেয়ারা হাট সহধর্মিণীকে সাথে নিয়ে ভ্রমণ করলেন মার্কিন রাষ্ট্রদূত ‎

আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত

১০

কাউখালীতে খালের দুই পাশের সড়কের বেহাল দশ।। চরম দুর্ভোগে হাজারো মানুষ

১১

নালিতাবাড়ীতে ইয়াবা সহ দুই ছাত্রদল নেতা সহ ৩ জন আটক : অতঃপর দল থেকে বহিষ্কার

১২

নালিতাবাড়ীতে মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

লৌহজংয়ে মার্কেটে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা হাসপাতাল-ব্যাংক

১৪

গোয়ালন্দে ৫ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা খুন

১৫

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ

১৬

মোহনগঞ্জে ধনপুর জামে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময়: সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা

১৭

মান্দারতলী আলোক বর্তিকা সংগঠনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা সভা

১৮

BNP দলীয় খাঁটি মানুষ রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-2

১৯

৩ বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ।।  পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি

২০

Design & Developed by: BD IT HOST