‎মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদ উপজেলার আটঘরে ভাসমান পেয়ারা হাট সহধর্মিণীকে সাথে নিয়ে ভ্রমণ করলেন মার্কিন রাষ্ট্রদূত ‎

 

 

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর পেয়ারা বাজার ঘুরে গেলেন আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য্য ও ভাসমান পেয়ারা হাটের মুগ্ধতা প্রকাশ করেছেন মিডিয়ার কাছে।

‎গতকাল রবিবার (৯ আগস্ট) সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি আটঘর ভাসমান পেয়ারা বাজার ও আশপাশের পেয়ারা বাগান পরিদর্শন করেন।

‎পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় স্থানীয় পেয়ারাচাষি ও বাগানমালিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত এবং তাঁদের কাছ থেকে পেয়ারার চাষ, উৎপাদন ও বাজারজাতকরণ সম্পর্কে জানেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “আটঘরের  প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান পেয়ারাবাজার তাঁকে মুগ্ধ করেছে। বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম ও উৎপাদিত পেয়ারার গুণগত মান তাঁকে আকৃষ্ট করেছে।” তিনি মিডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাংলায় উচ্চারণ করেন “ধান নদী খাল এই তিন দিনের বরিশাল”।

‎আটঘর কুড়িয়ানার ভাসমান পেয়ারাবাজার দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষাকালে খাল–বিলের সৌন্দর্য ও নৌকায় পেয়ারা কেনা-বেচার দৃশ্য দেশ–বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। রাষ্ট্রদূতের এই পরিদর্শন স্থানীয় পেয়ারাচাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।

‎নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মেহেদী হাসান তার থানার টিম নিয়ে রাষ্ট্রদূতকে নিরাপত্তা প্রদান করেন। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের নিরাপত্তা দিয়ে থাকেন নেছারাবাদ থানা পুলিশ এবং কুড়িয়ানা পুলিশ ফাঁড়ি।




Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল সোনারগাঁও-উপস্থিত AR tv’র চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আল আমিন আহমেদ-১০.০৮.২০২৬

এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ

এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ

শ্রীনগরের নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া

মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দের পদ্মায় অভিযান: ৪১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

নেছারাবাদ উপজেলার আটঘরে ভাসমান পেয়ারা হাট সহধর্মিণীকে সাথে নিয়ে ভ্রমণ করলেন মার্কিন রাষ্ট্রদূত ‎

আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত

১০

কাউখালীতে খালের দুই পাশের সড়কের বেহাল দশ।। চরম দুর্ভোগে হাজারো মানুষ

১১

নালিতাবাড়ীতে ইয়াবা সহ দুই ছাত্রদল নেতা সহ ৩ জন আটক : অতঃপর দল থেকে বহিষ্কার

১২

নালিতাবাড়ীতে মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

লৌহজংয়ে মার্কেটে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা হাসপাতাল-ব্যাংক

১৪

গোয়ালন্দে ৫ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা খুন

১৫

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ

১৬

মোহনগঞ্জে ধনপুর জামে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময়: সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা

১৭

মান্দারতলী আলোক বর্তিকা সংগঠনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা সভা

১৮

BNP দলীয় খাঁটি মানুষ রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-2

১৯

৩ বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ।।  পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি

২০

Design & Developed by: BD IT HOST